বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত ‘রাষ্ট্রপরিচালনার ক্ষেত্রে জনপ্রত্যাশা, স্বচ্ছতা ও জবাবদিহিতাকে প্রাধান্য দিচ্ছে সরকার’  দাওরায়ে হাদিসের মেধাবৃত্তির অর্থ বোর্ডে পাঠিয়েছে আল-হাইআতুল উলয়া স্পিকারের সঙ্গে জার্মানির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ অপরাধের ধরন বদলালেও পুলিশের আধুনিকায়ন সম্ভব হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সম্পত্তি হস্তান্তর আইন নিয়ে আইনমন্ত্রীর সঙ্গে আলেম প্রতিনিধিদের মতবিনিময় সন্ধ্যার মধ্যে ৪ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা মক্কায় বিমান হামলার সাইরেন: সতর্ক করলেন মুফতি তাকি উসমানি

সিঙ্গাপুরেই হচ্ছে ওসমান হাদির অপারেশন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শরীফ ওসমান হাদির চিকিৎসা নিয়ে নতুন সিদ্ধান্ত জানিয়েছে তার পরিবার ও ইনকিলাব মঞ্চ। বর্তমানে জীবন-মৃত্যুর এক কঠিন সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছেন এই তরুণ যোদ্ধা। উন্নত চিকিৎসার প্রয়োজনে তার পরিবারের পক্ষ থেকে সিঙ্গাপুরেই অপারেশন সম্পন্ন করার চূড়ান্ত অনুমতি দেওয়া হয়েছে।

ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে দেশবাসীর কাছে আকুল আবেদন জানিয়ে বলা হয়েছে, ‘আপনারা ওসমান হাদির জন্য দোয়া করুন, আল্লাহ যেন তাকে হায়াতে তাইয়্যেবাহ নসীব করেন।’

ওসমান হাদির শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগের মাঝেই ইনকিলাব মঞ্চ আগামী দিনের কঠোর আন্দোলনের রূপরেখা ঘোষণা করেছে। তাদের বিবৃতিতে বলা হয়—যদি ওসমান হাদি শাহাদাত বরণ করেন, তবে বাংলাদেশের সকল স্বাধীনতাকামী মজলুম জনতাকে সার্বভৌমত্ব রক্ষার শপথে শাহবাগে সমবেত হওয়ার অনুরোধ জানানো হয়েছে। খুনিরা গ্রেফতার না হওয়া পর্যন্ত শাহবাগে নিরবচ্ছিন্ন অবস্থান কর্মসূচি পালন করা হবে এবং প্রয়োজনে পুরো বাংলাদেশকে অচল করে দেওয়া হবে।

এ ছাড়া অভিযুক্ত খুনি যদি ভারতে পালিয়ে গিয়ে থাকে, তবে ভারত সরকারের সাথে আলোচনা করে যেকোনো মূল্যে তাকে গ্রেপ্তার করে দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছে মঞ্চ।

বিবৃতিতে স্পষ্টভাবে জানানো হয়েছে, দেশের সার্বভৌমত্ব এবং ওসমান হাদির ওপর হামলার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বে না ইনকিলাব মঞ্চ।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ