সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

মাদরাসা বোর্ডে বৃত্তি পেল ১১ হাজার ১৮০ শিক্ষার্থী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

মাদরাসা শিক্ষার দাখিল অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষায় এবার মোট ১১ হাজার ১৮০ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এর মধ্যে মেধাবৃত্তি বা ট্যালেন্টপুলে নির্বাচিত হয়েছে ৩ হাজার ৩৫৪ জন এবং সাধারণ বৃত্তি পেয়েছে ৭ হাজার ৮২৬ জন।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ১টা ৩০ মিনিটে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন আ ন ম এহছানুল হক মিলন এবং প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

জানা গেছে, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড-এর অধীনে অনুষ্ঠিত দাখিল অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষা ৪০০ নম্বরের ভিত্তিতে নেওয়া হয়। পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ফলের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী ট্যালেন্টপুল ও সাধারণ—এই দুই শ্রেণিতে বৃত্তি দেওয়া হয়েছে।

মাদ্রাসা বোর্ড সূত্রে জানা গেছে, বৃত্তিপ্রাপ্তদের মধ্যে ৩৩৫৪ জন সর্বোচ্চ মেধার ভিত্তিতে ট্যালেন্টপুলে স্থান পেয়েছে। অন্যদিকে ৭৮২৬ জন শিক্ষার্থী সাধারণ বৃত্তি অর্জন করেছে।

ট্যালেন্টপুল বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা মাসিক ৪৫০ টাকা এবং এককালীন বাৎসরিক ৫৬০ টাকা অনুদান পাবে। আর সাধারণ বৃত্তিপ্রাপ্তরা মাসিক ৩০০ টাকা এবং এককালীন ৩৫০ টাকা অনুদান পাবে।

আইএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ