বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত ‘রাষ্ট্রপরিচালনার ক্ষেত্রে জনপ্রত্যাশা, স্বচ্ছতা ও জবাবদিহিতাকে প্রাধান্য দিচ্ছে সরকার’  দাওরায়ে হাদিসের মেধাবৃত্তির অর্থ বোর্ডে পাঠিয়েছে আল-হাইআতুল উলয়া স্পিকারের সঙ্গে জার্মানির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ অপরাধের ধরন বদলালেও পুলিশের আধুনিকায়ন সম্ভব হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সম্পত্তি হস্তান্তর আইন নিয়ে আইনমন্ত্রীর সঙ্গে আলেম প্রতিনিধিদের মতবিনিময় সন্ধ্যার মধ্যে ৪ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা মক্কায় বিমান হামলার সাইরেন: সতর্ক করলেন মুফতি তাকি উসমানি

ডেঙ্গু প্রতিরোধে করণীয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

|| ইমরান ওবাইদ ||

 

​বিগত বছরগুলোর ন্যায় এবারও শুরু হয়েছে ডেঙ্গুর প্রকোপ। ডেঙ্গুবাহী রোগীর সংখ্যা এখনও চোখে পড়ার মতো না হলেও নিতান্ত কম নয়। আমাদের অসচেতনতার কারণে এর সংখ্যা চলে যেতে পারে সীমার বাইরে, তখন এর প্রতিকার হবে তুলনামূলক কষ্টকর। তাই পরিষ্কার-পরিচ্ছন্নতাসহ ডেঙ্গু প্রতিরোধের সব চেষ্টায় আমাদের সচেতন হওয়া জরুরি।

ডেঙ্গু প্রতিরোধে যা যা করা যেতে পারে:

​এডিস মশার কামড়ে ডেঙ্গু হয়ে থাকে, তাই মশা নিধনে নিচের বিষয়গুলোর প্রতি যত্নবান হওয়া উচিত:

১. পরিচ্ছন্নতা: ঘরের ভেতর ও বাহির পরিষ্কার রাখুন। পাশাপাশি প্রতিবেশীদের বাড়ি ও আঙিনা পরিষ্কার রাখতে উৎসাহিত করুন। নিয়মিত ড্রেন ও তার আশপাশ পরিষ্কার করুন।

২. পানি জমতে না দেওয়া: বাড়ির ভেতর, ছাদ বা বারান্দায় ফুলের টব, টায়ার, প্লাস্টিকের বোতল, ডাবের খোসা বা পরিত্যক্ত পাত্রে পানি জমানো থেকে বিরত থাকুন। এডিস মশা সাধারণত পরিষ্কার জমে থাকা পানিতে বংশবৃদ্ধি করে। তাই অন্তত তিন দিন পরপর জমা পানি ফেলে দিন। তা ছাড়া পানির ট্যাংক, ড্রাম বা বাকেট ঢাকনা দিয়ে ঢেকে রাখুন।

৩. মশারি ব্যবহার: দিনে বা রাতে ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করুন, বিশেষ করে শিশুদের ক্ষেত্রে এটি বাধ্যতামূলক করুন।

৪. পোশাক নির্বাচন: দিনের বেলা (বিশেষ করে ভোর ও সন্ধ্যায়) মশার কামড় এড়াতে ফুলহাতা জামা, লম্বা পায়জামা বা প্যান্ট ও মোজা ব্যবহার করার চেষ্টা করুন।

৫. দরজা-জানালা বন্ধ রাখা: সন্ধ্যা নামার আগেই ঘরের দরজা-জানালা বন্ধ করুন এবং প্রয়োজনে জানালায় নেট বা জালি ব্যবহার করুন।

৬. লক্ষণ দেখা দিলে করণীয়: যদি হঠাৎ তীব্র জ্বর, মাথাব্যথা, চোখের পেছনে ব্যথা বা শরীরে র‍্যাশ দেখা দেয়, তবে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। প্রচুর পরিমাণে পানি, ডাবের পানি বা ফলের রস পান করুন।

 

আইএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ