|| আব্দুল কাদির ||
আল জামিয়াতুল ইমদাদিয়া কিশোরগঞ্জ-এর ইফতিতাহি দরসের এই ছবিগুলো দেখেই হৃদয়ের গভীর থেকে স্মৃতির এক দীর্ঘ স্রোত যেন জেগে উঠলো। জীবনের একটি বড় সময় জুড়ে কাটিয়ে আসা দিনগুলো চোখের সামনে ভাসতে লাগল। যেন সেই পুরোনো মুহূর্তগুলো আজও একইভাবে জীবন্ত।
আমার জীবনে টানা আট বছর জামিয়ার ইফতিতাহি দরসে অংশগ্রহণ করার সৌভাগ্য হয়েছিল। বিশেষভাবে মনে পড়ে যায় আল্লামা আজহার আলী আনোয়ার শাহ রহিমাহুল্লাহ এর দরদী কণ্ঠস্বর। কতই না মমতামাখা, সাবলীল ও সুমধুর ভাষায় তিনি আমাদের নসীহত করতেন। বছরের শুরুতেই তিনি দ্বীনের পথচলার প্রয়োজনীয় দিকনির্দেশনা ও গুরুত্বপূর্ণ বিষয়গুলো অত্যন্ত যত্ন ও প্রজ্ঞার সাথে বুঝিয়ে দিতেন।
তিনি যখন সফেদ পোশাকে এক শাহী গাম্ভীর্য ও ব্যক্তিত্ব নিয়ে মজলিসে উপস্থিত হতেন, পুরো পরিবেশে যেন এক পিনপতন নীরবতা নেমে আসত। তাঁর উপস্থিতিই ছিল মজলিসের সৌন্দর্য ও মর্যাদার প্রতীক। তিনি ছিলেন সত্যিই এক অনন্য ব্যক্তিত্ব। যাঁà