সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

ভাইরাল বক্তা লাগবেই!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

||যুবায়ের আহমদ||

কিছুদিন আগে এক ভাই মাহফিলের একটি ডেটের জন্য ফোন দিলেন। ডায়েরি খুলে দেখি, সুযোগ নেই। বলল, আরেকজনকে দিন! আমি একজন আলোচককে রেফার করলাম, যিনি মুহাদ্দিস, বিষয়ভিত্তিক আলোচনায় পারদর্শী, মাশাআল্লাহ, ভাষাও চমৎকার, কণ্ঠও ভালো, টাকা-পয়সা কখনো চেয়ে নেন না। নিয়মিত হাদিস পড়ান। কিন্তু দু-চারটি আলোচনার ভিডিও নেটে থাকলেও তিনি ভাইরাল নন।

কর্তৃপক্ষ তার আলোচনার ভিডিও দেখে জানাল, 'চলবে'। তারাই ফোন করে দাওয়াত কনফার্ম করল। কিন্তু দুদিন পরই আবার আমাকে ফোন করে জানাল, আপাতত মাহফিলটি হচ্ছে না। আমি যেন ওই হজরতকে 'না' করে দিই। আমি তা-ই করলাম।

কিন্তু মাহফিলের তারিখের আগের দিন আবার ওই লোকের ফোন। জোর রিকোয়েস্ট, যেন ওই মুহাদ্দিস সাহেবকে প্রোগ্রামটাতে যেতে বলি। আমি বললাম, আপনারা না বললেন প্রোগ্রাম হবে না! এখন আবার ওই তারিখেই তাকে চাচ্ছেন কেন?

ক্ষমা চেয়ে সে জানাল, আয়োজকদের একজন হঠাৎ এক ভাইরাল বক্তার ডেট পায়। নাম বলতেই চিনে ফেললাম। সে মূলত তার নিকটাত্মীয় বড় বক্তার স্টাইল নকল করে প্রচুর বুস্ট করে ভাইরাল। দুএকটা উর্দু ফার্সি কবিতার দুতিন মিনিটের ভিডিও শুধু বুস্ট করে। ভাইরাল দেখে অতিউৎসাহী পাবলিক দাওয়াত করলেও আলোচনার মান না থাকায় কয়েক মিনিটে মাঠ ফাঁকা হয়ে যায়।

যাক, ওই বক্তা নাকি গতকাল জানিয়à§