মাওলানা মাহফুয আহমদ
গতদিন ওয়াটসআপের একটা ইলমি গ্রুপে শায়খুল ইসলাম মুফতি তাকী উসমানী সাহেব হাফিযাহুল্লাহর একটি উর্দু প্রবন্ধের পিডিএফ শেয়ার করা হলো। মুহতারাম হজরত মাওলানা আবু আসিম বদরুল ইসলাম সাহেবও ব্যক্তিগতভাবে ওটা পাঠালেন। হজরত শায়খুল ইসলামের যেকোনো কিছু পেলেই আগ্রহভরে পড়ি এবং নিজেকে সমৃদ্ধ করতে চেষ্টা করি। ১৪৩৬ হিজরি সনে রচিত এ প্রবন্ধটি ‘আল-হক’ মাসিক পত্রিকার জানুয়ারি ২০১৫ সংখ্যায় প্রকাশিত হয়। পাঁচ পৃষ্ঠার সেই প্রবন্ধ থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় এখানে সংক্ষেপে তুলে ধরছি।
এক. হজরত বলেন, আমাদের ঘরে আব্বাজান মুফতি মুহাম্মাদ শফী রাহিমাহুল্লাহর বিশাল একটা ব্যক্তিগত লাইব্রেরি ছিল। আব্বাজানকে নিয়মিত কিতাব পাঠে দেখতে দেখতে আমাদের বেড়ে ওঠা৷ আর সেটা আমাদেরকেও কিতাব পাঠে আগ্রহী করে তুললো।
à