সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

ঢাকায় বসে বিড়ালের হাট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: আওয়ার ইসলাম

মুহাম্মদ মিজানুর রহমান

শিশু থেকে বুড়ো--সববয়েসি মানুষের কাছেই বিড়াল ভীষণ এক আদুরে প্রাণি। প্রায় প্রতিটি ঘরেই বিড়ালের সাথে কারও না কারও গড়ে ওঠে প্রগাঢ় সখ্যতা, নির্মল বন্ধুত্ব। ঘরে ঘরে বিড়াল নিয়ে মাতামাতিও কম নয়। তাই বলে খোদ বাংলাদেশের মতো পশ্চাদপদ দেশে বিড়ালের হাট বসছে ব্যাপারটা আক্ষরিক অর্থেই বিস্ময়কর। হ্যাঁ, রাজধানীর মিরপুর-১-এ প্রতি শুক্রবার বসছে অভূতপূর্ব এই বিড়ালের হাট। অভিনব এই হাটে পাওয়া যায় মেল, ফিমেল তুলতুলে বাচ্চা বিড়ালও। বয়স, কালার, বৈশিষ্টভেদে হাঁকা হচ্ছে একেকটি বিড়ালের দাম। হাটে পার্সিয়ান বিড়ালের উপস্থিতি বেশি দেখা গেলেও এখানে পাওয়া যায় ভালো জাতের দেশি বিড়ালও।     

কারণ, বাংলাদেশের সকল ধরনের বিড়ালের মধ্যে পার্সিয়ান বিড়ালের মতো এতটা প্রচলিত ও আদরণীয় আর কোনোটি নয়। এর রয়েছে একটি সুদীর্ঘ মর্যাদাপূর্ণ ইতিহাস।

এ বিড়ালের আদি উৎস কোথায় তা যদিও অনিশ্চিত তবুও এতে কোনো সন্দেহ নেই যে তাদের সাম্প্রতিক উৎস হলো ইরান বা পারস্য। পারস্য থেকে এই বিড়ালগুলো যে শুধু বাংলাদেশেই এসেছে তা নয় বরং এগুলো আফগানিস্তান, ইউরোপ, আমেরিকা এবং অন্যান্য দেশে