শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

এবার রোজা ২৯ নাকি ৩০টি? জানা গেল ঈদের সম্ভাব্য তারিখ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটির চেয়ারম্যান এবং আরব ইউনিয়ন ফর অ্যাস্ট্রোনমি অ্যান্ড স্পেস সায়েন্সেসের (এইউএএসএস) সদস্য ইব্রাহিম আল জারওয়ান জানান, শাওয়াল মাসের চাঁদ শনিবার (২৯ মার্চ), সংযুক্ত আরব আমিরাতের স্থানীয় সময় দুপুর ২টা ৫৮ মিনিটে জন্ম নেবে।

তিনি ব্যাখ্যা করেন, এটি সূর্যাস্তের প্রায় ৩ ঘণ্টা পর পর্যন্ত দৃশ্যমান থাকবে তবে অত্যন্ত ক্ষীণ হবে। চাঁদের পৃষ্ঠের মাত্র ০.০১ শতাংশ অংশ দৃশ্যমান থাকবে, যা দিগন্তের সমান্তরাল অবস্থানে থাকবে এবং সূর্যাস্তের পাঁচ মিনিট পরই অস্ত যাবে, তখনো সূর্যের তীব্র আলো বিদ্যমান থাকবে।

ফলে চাঁদ দেখা কঠিন হতে পারে বলে ৩০ মার্চ (রোববার) রমজানের শেষ দিন হবে এবং সোমবার (৩১ মার্চ) শাওয়াল মাসের প্রথম দিন ও ঈদুল ফিতরের প্রথম দিন হিসেবে গণ্য হবে।

পবিত্র ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই জ্যোতির্বিদ্যা গ্রুপ। চলতি বছরের রমজান মাস ২৯ নাকি ৩০ দিনের হবে, সেই তথ্যও প্রকাশ করেছে তারা।

সংস্থাটি জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতে এবার ৩০ মার্চ শাওয়াল মাসের চাঁদ দেখা যেতে পারে। সেক্ষেত্রে ৩১ মার্চ পালিত হবে ঈদ।

সাধারণ মানুষের উদ্দেশ্যে দুবাই জ্যোতির্বিদ্যা কেন্দ্র বলেছে, ‘যদি আপনারা চাঁদ দেখতে পান, তাহলে পর্যবেক্ষণের বিষয়টি স্থানীয় কমিটি অথবা অফিসিয়াল চাঁদ দেখা কমিটিকে জানান। সংযুক্ত আরব আমিরাতে ৩০ মার্চ সন্ধ্যায় ঈদের চাঁদ দেখার সম্ভাবনা রয়েছে। এতে ৩১ মার্চ ঈদুল ফিতর শুরু হতে পারে।’

আমিরাতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোত যদি ৩১ মার্চ ঈদুল ফিতর হয়, তাহলে এবার ওই অঞ্চলের মানুষ ৩০টি রোজা পূর্ণ করবেন। মধ্যপ্রাচ্যে গত ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়। এরপর ১ মার্চ থেকে সেখানে শুরু হয় পবিত্র এ মাস।  

প্রতিবেদনে বলা হয়েছে, আমিরাতের চাঁদ দেখা কমিটি আগামী ২৯ মার্চ শাওয়াল মাসের চাঁদ অনুসন্ধান করবে। ওইদিন দেশটিতে রমজানের ২৯তম দিন থাকবে। এছাড়া যদি রমজান মাস ৩০ দিন পূর্ণ করে তাহলে এবার আমিরাতের মুসল্লিরা ঈদে পাঁচদিনের ছুটি পাবেন বলেও উল্লেখ করা হয় প্রতিবেদনে। সূত্র: গালফ টুডে

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ