সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

দাওয়াত ও তালিমের কাজ ওলামায়ে কেরামের দায়িত্ব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাওলানা আকবর শরীফ, ভারত

আল্লাহ তাআলা আমাদের দীনের যে জ্ঞান দিয়েছেন তার দাবি কী? এই নেয়ামতের কৃতজ্ঞতা কীভাবে আদায় হবে? আল্লাহ তাআলা আমাদের যে জ্ঞান দিয়েছেন তা মূলত হুকুকাতের পরিচয় জানার জন্যই দিয়েছেন। এই দুনিয়া হুকুকাত আদায়ের স্থান। সর্বপ্রথম হক আল্লাহ তাআলার। আল্লাহর হক হলো একমাত্র তাঁরই ইবাদত করা, তাঁর সঙ্গে শিরক না করা। ইবাদতই তাঁর হক। দ্বিতীয় হক রাসুলুল্লাহ (সা.)-এর। রাসুলের হক হলো তাঁকে আল্লাহর নবী ও রাসুল হিসেবে স্বীকার করা, নিজে সুন্নাতের অনুসরণ করা, অন্যদের মধ্যে সুন্নাতের প্রচার-প্রসার করা। তৃতীয় হক আশপাশের লোকজনের। আশপাশের লোকজনের তিনটি হক- ইনসাফ, ইহসান ও ইসার। কোরআন মাজিদে আছেÑ ‘আমাকে তোমাদর মধ্যে ইনসাফ করতে আদেশ করা হয়েছে।’ (সুরা শূরা : ১৫) ইহসান সম্পর্কে আল্লাহ তাআলা বলেন : নিশ্চয় আল্লাহ তাআলা ইনসাফ ও দয়ার আদেশ করেছেন। (সুরা নাহ্ল : ৯০) তৃতীয় হলো ইসার। ইসার বলা হয় নিজের হক ছেড়ে দেওয়া, নিজের হক অন্যকে দিয়ে দেওয়া। আনসারি সাহাবায়ে কেরাম মুহাজির সাহাবিদের সঙ্গে ইসার করেছিলেন। নিজের হক মুজাহির ভাইকে ছেড়ে দিয়েছিলেন। তো ইলমের দাবি হলো আল্লাহ তাআলার হক, রাসুলের হà¦