শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

আল্লামা ফরিদপুরী রহ. স্মরণে দুই দিনব্যাপী তাফসীরুল কুরআন মাহফিল ১৬ ফেব্রুয়ারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আল্লামা শামছুল হক ফরিদপুরী রহ.-এর কর্ম জীবন শীর্ষক আলোচনা সভা ও সকল মৃত ব্যক্তিদের মাগফেরাত কামনায় দুই দিনব্যাপী তাফসীরুল কুরআন মাহফিল আগামী ১৬ ও ১৭ (রবি ও সোমবার) ফেব্রুয়ারি-২০২৫ অনুষ্ঠিত হতে যাচ্ছে।

গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় ঐতিহাসিক বর্ণি উচ্চ বিদ্যালয় মাঠে ওই দিন বাদ যোহর থেকে মধ্যরাত পর্যন্ত চলবে এ মাহফিল।

মাহফিলে প্রধান মেহমান হিসাবে থাকবেন খাদেমুল ইসলাম গওহরডাঙ্গা মাদরাসার মুহতামিম আল্লামা মুফতি রুহুল আমীন।

আমন্ত্রিত মেহমান হিসাবে উপস্থিত থাকবেন আল্লামা মাহমুদুল হাসান (খুলনার হুজুর) ও আল্লামা জুনাইদ আল হাবিব।

মাহফিলে বয়ান পেশ করবেন আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী, আল্লামা শায়খ হাসান জামিল, আল্লামা আব্দুল বাসেত খান, মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী, মাওলানা ইসমাইল ইব্রাহিম (ভবানিপুর), মুফতি হাফিজুর রহমান (কোর্ট মসজিদ মাদরাসা), মাওলানা নাসির আহমাদ, মুফতি রাফি বিন মুনির।

সভাপতিত্ব করবেন বর্ণি মাদরাসার মুহতামিম আলহাজ্ব মাওলানা বেলায়েত হোসাইন।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন মুফতি উসামা আমিন ও হা. মাওলানা মোতাহার উদ্দিন।

বিশেষ আলোচনা পেশ করবেন মুফতি মুরতাজা হাসান ফয়েজী মাসুম, মুফতি রেজাউল করিম আবরার, মুফতি রিজওয়ান রফিকী, মুফতি শুয়াইব ইব্রাহীম, মুফতি সৈয়দ মাকসুদুল হক, মুফতি মুরতাজা হাসান (গওহারডাঙ্গা), মুফতি সাঈদ আহমাদ (কলরব), হাফেজ মাও. গাজী আল মাহমুদ, মাও. মুহাম্মদ ইসমাইল বোখারী ও মুফতি উমর ফারুক রহমানী।

বিশেষ আকর্ষণ হিসাবে উপস্থিত থাকছেন মাও. ক্বারী সাইদুল ইসলাম আসাদ, মাওলানা হাবিবুল্লাহ আরমানী (পাকিস্তান), জাগ্রত কবি মাওলানা মুহিব খান, মাওলানা শেখ এনাম (সিলেট)।

এছাড়া মাওলানা দ্বীন ইসলাম, মাওলানা শামছুল হক, মাওলানা আব্দুল গফফার, মাওলানা শহীদুল ইসলাম, হাফেজ মাও. ফয়জুল্লাহ, মুফতি আবিদুর রহমান, হাফেজ খুবাইব আহমাদ, মাও. আব্দুল হাকিম, মুফতি শফিকুল ইসলাম, মাও, হুসাইন আহমাদ, মুফতি আশিকুর রহমান, মাওলানা ওয়াহিদুজ্জামান, মাওলানা শেখ আব্দুল্লাহ, মুফতি মুহাম্মাদুল্লাহ জামী, মুফতি আব্দুল আজিজ মাক্কী, মাও. আব্দুর রহমান প্রমুখ ওলামায়ে কেরাম আমন্ত্রিত মেহমান হিসাবে উপস্থিত থাকবেন।

এদিকে মাহফিলে সবাইকে অংশগ্রহণ করতে দাওয়াত করেছেন গোপালগঞ্জ জাতীয় তাফসির মাহফিল বাস্তবায়ন কমিটি।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ