শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

উজানী মাহফিলের ১ম দিন; যেভাবে অতিবাহিত হলো

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
জামিয়া ইসলামিয়া ইব্রাহিমিয়া উজানি মাদ্রাসার বার্ষিক মাহফিল। ছবি: প্রতিবেদক

তানযিল হাছান
বিশেষ প্রতিবেদক, উজানী থেকে

বাংলাদেশের অন্যতম ঐতিহ্যবাহী প্রাচীনতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া ইব্রাহীমিয়া উজানী মাদরাসা। ১৯০১ সালে প্রতিষ্ঠিত শতবর্ষী এ মাদরাসার উদ্যোগে ধারাবাহিক প্রতি বছরই দুই দিনব্যাপী বার্ষিক মাহফিল অনুষ্ঠিত হয়ে থাকে। এরই ধারাবাহিকতায় এবারের বার্ষিক মাহফিল ২৬ ও ২৭ ডিসেম্বর ২০২৪ ইংরেজি, রোজ: বৃহস্পতি ও শুক্রবার।

উজানী ময়দানে সরেজমিনে গিয়ে দেখা গেছে, আজ সকাল ১০ টা থেকে আনুষ্ঠানিকভাবে মাহফিল শুরু হয়েছে।

বরাবরের মতো এবারও মাহফিল পরিচালিত হচ্ছে উজানী মাদরাসার শাইখুল হাদীস আল্লামা আবদুর রহমানের গাম্ভীর্যপূর্ণ ও ভরাট কন্ঠে।

আজকে বয়ান পেশ করেন আল্লামা নূরুল হক- বটগ্রাম কুমিল্লা, উজানী পীর হযরত মাওলানা আশেক এলাহী,  মুফতি নোমান ইবনে মদীনা হুজুর, মাওলানা ড. মুশতাক আহমদ, মাওলানা এহতেশামুল হক কাসেমী, মাওলানা মাহমুদুল হাসান কাসেমী, মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী, মাওলানা উবাইদুর রহমান হুজাইফি সহ আরো অনেক ওলামায়ে কেরাম। উপস্থিত ছিলেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন।

উজানী মাদরাসার মুহাদ্দিস মাওলানা নোমান আহমদ জানিয়েছেন, সুষ্ঠুভাবে মাহফিল সম্পন্ন করতে সুবিশাল সামিয়ানা প্রস্তুত, পর্যাপ্ত অজু ইস্তেঞ্জার ব্যাবস্থাপনা, মুসুল্লিদের খাবারের জন্য মাদরাসার পক্ষ থেকে বিশাল আকারের ৬টি হোটেল (বিরিয়ানি, গোস্ত ভাত ও ডাল ভাত) এবং শৃঙ্খলা রক্ষার কাজে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি পর্যাপ্ত স্বেচ্ছাসেবকের ব্যবস্থা রয়েছে।

এদিকে উজানী ক্বারী ইব্রাহীম রহ. সমাজকল্যাণ সংগঠনের ব্যবস্থাপনায়, কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে ফ্রি মেডিকেল ক্যাম্প ও প্রাথমিক ঔষধ বিতরণ উদ্যোগ নেয়া হয়েছে। তাছাড়া আরো বিভিন্ন সংস্থার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও আগত মুসল্লিদের জন্য নানা সেবামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে।

শত বছরের ঐতিহ্যবাহী এ উজানী মাহফিল ঘিরে উজানী ও তার আশপাশের ব্যাপক এলাকাজুড়ে এক ভিন্নরকম উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।

চাঁদপুর জেলার কচুয়া উপজেলাধীন একটি গ্রামের নাম উজানী। এ গ্রামেই অবস্থিত বিশ্ববিখ্যাত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া ইব্রাহীমিয়া উজানী মাদরাসা।

আগামীকাল ২য় দিন সারারাত ব্যাপী মাহফিল চলবে। পরদিন ২৮ ডিসেম্বর শনিবার বাদ ফজর মাহফিলে আগত লক্ষ লক্ষ মানুষের উদ্দেশ্যে হেদায়েতী বয়ান ও আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের উজানী মাহফিল।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ