সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

কাল মুন্সিগঞ্জ হাফীজনগরের ঐতিহ্যবাহী ৩ দিনব্যাপী বার্ষিক ইসলাহী জোড় শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিশুদ্ধ ঈমান আমল গঠন ও আত্মশুদ্ধি অর্জনের লক্ষ্যে মুন্সীগঞ্জের দিঘিরপাড়ে পদ্মার তীরে অবস্থিত মাদানী কমপ্লেক্সে ৩ দিনব্যাপী ১৩ তম ইসলাহী জোড় শুরু হতে যাচ্ছে। 

কাল ১২ ডিসেম্বর রোজ বৃহস্পতিবার থেকে শুরু হবে এই ইসলাহী জোড়। চলবে ১৪ ডিসেম্বর শনিবার পর্যন্ত।

বিশিষ্ট আলেমের দ্বীন ও বুজুর্গ সায়্যিদ আসআদ মাদানী রহ.-এর  সুযোগ্য খলীফা হযরত মাওলানা মুফতি হাফীজুদ্দীন দা.বা.-এর  আহ্বানে মুন্সিগঞ্জ জেলার দিঘিরপাড়ে প্রতিবছর বিশুদ্ধ ঈমান আমল গঠন ও আত্মশুদ্ধি অর্জনের লক্ষ্যে এই জোড়ের কার্যক্রম চলবে।

সারাদেশ থেকে দলে দলে মানুষ আত্মশুদ্ধি অর্জনের লক্ষ্যে ঐতিহ্যবাহী ইসলাহী জোড়ে হাজির হবেন। আল্লাহওয়ালা বুযুর্গ ওলামায়ে কেরামের মূল্যবান নসিহত জিকির ফিকির ও তাযকিয়ার সবক নিয়ে নিজেদের জীবনকে পরিশুদ্ধ ও আলোকিত উদ্দেশ্যে ছুটে আসবেন। ‌

দেশ-বিদেশের বরেণ্য উলামায়ে কেরামের উপস্থিতি ও নসিহত আমল ও তালকিন এর মাধ্যমে ইসলাহী জোড় অতি বরকতময় হয়ে ওঠবে বলে জানা গেছে।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ