সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

ভারতের অপকর্ম, অপপ্রচার বন্ধে পুরো জাতি আজ ঐক্যবদ্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (৪ ডিসেম্বর) সোয়া চারটার পর রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

এতে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদের নেতৃত্বে ২ সদস্যের প্রতিনিধি দল অংশ নেন। এতে ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য বর্ষিয়ান রাজনীতিবিদ অধ্যাপক আশরাফ আলী আকন।

বৈঠক শেষে মিডিয়ার ব্রিফিংয়ে নেতৃবৃন্দ বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশ ও জাতির দুশমন। তাকে যে দেশ আশ্রয় দিয়েছে সে দেশও বাংলাদেশের শত্রু। ভারতকে আমরা বন্ধু রাষ্ট্র মনে করলেও ভারত তা মনে করে না। ভারত বার বার বাংলাদেশে তাদের আগ্রাসী মনোভাব বিভিন্নভাবে জাহির করে। সামনে থেকে ভারত যদি প্রতিবেশি রাষ্ট্র হিসেবে তাদের নীতি ও পলিসির পরিবর্তন না করে তাহলে ভারতের ব্যাপারে আমাদেরকে নতুন করে সিদ্ধান্ত নিতে হবে।

মিডিয়া ব্রিফিংয়ে অধ্যাপক আশরাফ আলী আকন বলেন, আমরা বন্ধু চাই, ভারতের দাসত্ব চাই না। আমরা মিত্রতা চাই কিন্তু অধিনতা, মিত্রতা চাই না। তিনি বলেন, ভারতের অপকর্ম, অপপ্রচার বন্ধে পুরো জাতি আজ ঐক্যবদ্ধ। ভারতের যে কোন আগ্রাসন এদেশের জনগণ জীবন ও রক্ত দিয়ে প্রতিহত করতে প্রস্তুত। ভারতকে আর ছাড় দেয়া হবে না।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ