সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

রমজান সামনে রেখে প্রস্তুত হচ্ছে রিয়্যালিটি শো ‘পবিত্র কুরআনের আলো’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
অনুষ্ঠানে ১৬তম আসরের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

পবিত্র রমজান সামনে রেখে প্রস্তুত হচ্ছে দেশের সর্বপ্রথম ও সর্ববৃহৎ কুরআনিক রিয়্যালিটি শো ‘পবিত্র কুরআনের আলো’। এরইমধ্যে ১৭তম এই আসরের ঢাকা বিভাগের প্রতিযোগীদের বাছাই কার্যক্রম শুরু হয়েছে। দেশের সেরা হাফেজ সন্ধানের এই বিশেষ অনুষ্ঠান প্রচারিত হবে পয়লা রমজান থেকে।

বাংলাভিশনে প্রচারিত হতে যাওয়া এই আয়োজনের পাওয়ার্ড বাই স্পন্সর গ্রেটওয়াল সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

গত ৯ নভেম্বর জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে ১৭তম আসরের এই আনুষ্ঠানিকতা শুরু হয়। একই অনুষ্ঠানে ১৬তম আসরের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার তুলে দেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর মোহাম্মদ শামসুল আলম।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন তারবিয়াহ ফাউন্ডেশন ও মাহিরস প্রোডাকশনের চোয়ারম্যান প্রফেসর মোখতার আহমাদ। এসময় উপস্থিত ছিলেন- অনুষ্ঠানের প্রধান বিচারক হাফেজ মাওলানা নাজির মাহমুদ ও ক্বারি আতাউল্লাহ আল মামুন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- বাংলাভিশনের হেড অব প্রোগ্রাম তারেক উল্লাহ আখন্দ, গ্রেটওয়াল সিরামিকের হেড অব সাপ্লাই চেইন মো. শাহিন আলম, আস সুন্নাহ ট্রাভেলসের সিইও শফিকুল ইসলাম ও কুরআনের আলো প্রোগ্রামের ডিরেক্টর তোফায়েল সরকার।

অনুষ্ঠানে ১৬তম আসরের প্রথম স্থান অধিকারী হাফেজ মোহাম্মদ হুযাইফার হাতে তুলে দেয়া হয় শিক্ষাবৃত্তিসহ ৩ লাখ ৪২ হাজার টাকার চেক, আস সুন্নাহ ট্যাভেলসের সৌজন্যে উমরাহ টিকেট, মূল্যবান বই ও ক্রেস্ট। ২য় স্থান অধিকারী হাফেজ ফয়যুল্লাহ সালমানের হাতে তুলে দেয়া হয় শিক্ষাবৃত্তিসহ ২ লাখ ৭২ হাজার টাকার চেক, আস সুন্নাহ ট্যাভেলসের সৌজন্যে উমরাহ টিকেট, মূল্যবান বই ও ক্রেস্ট।

তৃতীয় স্থান অধিকারী হাফেজ আবরার যাওয়াদকে দেয়া হয় শিক্ষাবৃত্তিসহ ১ লাখ ২২ হাজার টাকার নগদ চেক ও আস সুন্নাহ ট্যাভেলসের সৌজন্যে উমরাহ টিকেট, মূল্যবান বই ও ক্রেস্ট। এছাড়া বাকি সব প্রতিযোগী হাফেজদের দেয়া হয় নগদ অর্থ ও মূল্যবান বই।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ