শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

কিশোরগঞ্জে বিনা লাভে সবজি বিক্রি আল-জামিয়াতুল ইমদাদিয়া মাদরাসার শিক্ষার্থীদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কিশোরগঞ্জ জেলা শহরের প্রাণকেন্দ্র ঐতিহাসিক শহীদি মসজিদের সামনে বিনা লাভে সবজি বিক্রি করছেন ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ আল জামিয়াতুল ইমদাদিয়া কওমি মাদসার শিক্ষার্থীরা।  

আল্লামা আযহার আলী আনোয়ার শাহ রহ. ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিদিন দুপুর থেকে সন্ধা পর্যন্ত চলমান থাকে এই হাট। সরাসরি কৃষকের জমি থেকে টাটকা সবজি এনে শহরে বিনা লাভে বিক্রি করছেন তারা।

সংশ্লিষ্টরা জানান, কৃত্রিম সিন্ডিকেট দূর করতে এবং প্রয়োজনীয় সকল সবজি মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আনতেই এই উদ্যোগের লক্ষ্য।

জানা গেছে, উক্ত হাটে বাজারের তুলনায় অনেক দাম কম। হাটে চিচিঙ্গা, আলু, বেগুন, কাচা মরিচ, শশা ডিম ইত্যাদি পণ্য বিক্রয় করা হচ্ছে। ধারাবাহিকভাবে আরও কাঁচা বাজার যুক্ত হবে এবং উক্ত আয়োজন বাজারের সিন্ডিকেট চলমান থাকাকালীন পর্যন্ত এই কার্যক্রম রাখার চেষ্টা করবে বলে আয়োজকরা জানান।

এই হাট শুরু হবার পর থেকে সাধারণ মানুষের আগ্রহ বাড়ছে৷ হাটের মাধ্যমে একদিকে যেমন সাধারণ কৃষকরা তাদের সঠিক দামটা পাবে অপরদিকে কৃত্রিম সিন্ডিকেটের ওপর চাপ বাড়বে৷ সবমিলিয়ে এটিকে প্রশংসনীয় উদ্যোগ বলছেন স্থানীয়রা।

স্থানীয় বাসিন্দা আবু সায়েদ বলেন, বাজারের অবস্থা খুব খারাপ৷ ইচ্ছে মতো দাম বাড়িয়ে দিচ্ছে ব্যাবসায়ীরা৷ এই সিন্ডিকেট দূর করতে এমন হাট গুলো ভুমিকা রাখতে পারে৷ নামেমাত্র স্বল্প লাভে হলেও এমন হাট সবখানে ছড়িয়ে দিলে বাজার নিয়ন্ত্রণে চলে আসবে বলে আমার ধারণা।

হাটের স্বেচ্ছাসেবক আব্দুল্লাহ আল নোমান বলেন, 'আমরা মানুষের কথা চিন্তা করে এবং বাজারের কৃত্রিম সিন্ডিকেট দূর করতেই এই হাটে কাজ করছি৷ যতক্ষণ সিন্ডিক থাকবে আমরা এভাবেই চালু রাখার চেষ্টা করবো৷ আমাদের উদ্যোগ ছড়িয়ে যাবে সবখানেই৷'

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ