সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু

বেফাকের হিফজুল কুরআন শিক্ষিকা প্রশিক্ষণ শুরু ২৩ অক্টোবর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের উদ্যোগে সাত দিনব্যাপী ‘হিফজুল কুরআন শিক্ষিকা প্রশিক্ষণ’ শুরু হচ্ছে আগামী ২৩ অক্টোবর। দেশের নারী হিফজ শিক্ষিকাদের দক্ষতা বৃদ্ধি ও পাঠদান পদ্ধতির উন্নয়নের লক্ষ্যে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।

রাজধানীর যাত্রাবাড়ী চৌরাস্তা, থানা-সংলগ্ন হুসনুল কুরআন বালিকা মাদতরাসায় এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। প্রশিক্ষণে অংশ নিতে আগ্রহীদের আগামী ২২ অক্টোবর বৃহস্পতিবারের মধ্যে নির্ধারিত কেন্দ্রে উপস্থিত হয়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।

প্রশিক্ষণ কোর্সে ভর্তি ও খাবার বাবদ ফি নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৫০০ টাকা। ভর্তির সময় জন্মনিবন্ধন সনদ অথবা পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে আনতে হবে। পাশাপাশি বিছানাপত্র, মশারি ও প্রয়োজনীয় ব্যক্তিগত সামগ্রী সঙ্গে নিয়ে আসতে হবে।

আয়োজকদের তথ্য অনুযায়ী, প্রশিক্ষণ সফলভাবে সম্পন্নকারী শিক্ষিকাদের সনদ দেওয়া হবে। পাশাপাশি তাঁদের খেদমতের ব্যবস্থাও করা হবে।

বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের তালিম-তারবিয়াত বিভাগের প্রশিক্ষণ শাখার ব্যবস্থাপনায় এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

যোগাযোগ: প্রশিক্ষণকেন্দ্রের নম্বর ০১৭৯২-০১৫৬০৪ এবং অফিসের নম্বর ০১৭৯২-৯০৪৫৪৫।

এসএইচ/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ