শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৭ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮


জামিয়া রাব্বানিয়া আরাবিয়ায় ফুযালা ও আবনা সম্মেলন ১১ অক্টোবর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

নারায়ণগঞ্জের রব্বানীনগরে অবস্থিত জামিয়া রাব্বানিয়া আরাবিয়ায় আগামী ১১ অক্টোবর অনুষ্ঠিত হবে ফুযালা ও আবনা সম্মেলন। জামিয়ার সাবেক শিক্ষার্থী (ফুযালা) ও আবনাদের নিয়ে এ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

জামিয়ার পক্ষ থেকে প্রকাশিত আমন্ত্রণপত্রে সাবেক শিক্ষার্থী ও সংশ্লিষ্ট আবনাদের সম্মেলনে অংশগ্রহণের জন্য আন্তরিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে।

আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, ১১ অক্টোবর সকাল ৯টা থেকে আসর পর্যন্ত সম্মেলনের কার্যক্রম চলবে। এতে জামিয়ার সাবেক শিক্ষার্থী ও আবনাদের পারস্পরিক সাক্ষাৎ, স্মৃতিচারণ এবং পারস্পরিক সম্পর্ক ও জামিয়ার সঙ্গে তাদের বন্ধন আরও সুদৃঢ় করার সুযোগ তৈরি হবে।

সম্মেলনটি অনুষ্ঠিত হবে জামিয়া রাব্বানিয়া আরাবিয়া, রব্বানীনগর, জালকুড়ি, নারায়ণগঞ্জে।

আয়োজকদের পক্ষ থেকে জামিয়ার সব ফুযালা ও আবনাকে যথাসময়ে উপস্থিত হয়ে সম্মেলনে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

যোগাযোগ: ০১৭২২-২৪০৬৪২, ০১৬৪৫-৫৪৩৭২৪

এসএইচ/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ