নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ড—বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সার্বিক কার্যক্রমকে আরও সহজ, দ্রুত, স্বচ্ছ ও আধুনিক করতে অনলাইন ও ডিজিটাল ব্যবস্থায় কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ৫০তম কেন্দ্রীয় পরীক্ষা (১৪৪৮ হিজরি) থেকে ধাপে ধাপে সফটওয়্যারের মাধ্যমে এসব কার্যক্রম পরিচালিত হবে।
শুক্রবার (১৪ আগস্ট) বেফাকের এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিক পর্যায়ে পরীক্ষার্থী নিবন্ধন ও নিবন্ধন ফি প্রদান, মাদরাসা ইলহাক, মারহালা পরিবর্তন, মাদরাসার তথ্য সংশোধন, মারকাজ নির্বাচন ও পরিবর্তন, মারকাজসংক্রান্ত আবেদন এবং ইলহাকি ও মারহালা পরিবর্তন ফি প্রদানের কার্যক্রম অনলাইনের আওতায় আনা হবে।
বিজ্ঞপà