সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

শিক্ষা মন্ত্রণালয়-এনটিআরসিএর সভা মঙ্গলবার, আলোচনায় ৪ ইস্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চলমান কার্যক্রম ও সার্বিক বিষয় নিয়ে আলোচনা করতে ৪ আগস্ট (মঙ্গলবার) সভা ডেকেছে শিক্ষা মন্ত্রণালয়। ওইদিন বিকেল ৪টায় মন্ত্রণালয়ের সভাকক্ষে সভাটি অনুষ্ঠিত হবে। এতে এনটিআরসিএ-সংশ্লিষ্ট চারটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। সভায় সভাপতিত্ব করবেন বিভাগের সচিব আবদুল খালেক। এছাড়া উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

রোববার (২ আগস্ট) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব শিরীন আক্তার সই করা এক বিজ্ঞপ্তিতে সভার তথ্য জানানো হয়।
 
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এনটিআরসিএর সার্বিক কার্যক্রম পর্যালোচনা ও প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের যথাসময়ে উপস্থিত থাকার নির্দেশনাও দেওয়া হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয় ও এনটিআরসিএর একাধিক সূত্র জানিয়েছে, সভায় চলমান প্রতিষ্ঠানপ্রধান ও সহকারী প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের মৌখিক পরীক্ষা, নবম গণবিজ্ঞপ্তি প্রকাশ, ১৮তম শিক্ষক নিবন্ধনের সুপারিশবঞ্চিত প্রার্থীদের বিষয় এবং ১ম থেকে ১৮তম নিবন্ধনধারীদের বিভিন্ন দাবি ও সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হতে পারে। পাশাপাশি এসব বিষয়ে শিক্ষামন্ত্রী প্রয়োজনীয় দিকনির্দেশনা দিতে পারেন।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ