বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
আগস্ট মাসে জ্বালানি তেলের দাম কত বাইরের ফারেগদের ইফতা বিভাগে ভর্তি করবে না মাজাহিরুল উলুম সাহারানপুর এনসিপির কর্মসূচিতে হামলায় চিরতরে আলো হারাল সেই আলিফের এক চোখ এবার মাদরাসা পরিচালকদের জন্য প্রশিক্ষণের আয়োজন করছে আস-সুন্নাহ ফাউন্ডেশন কওমী ও ন্যাশনাল কারিকুলামের সমন্বিত শিক্ষাবোর্ড ইতমিনানের সাফল্য রক্তমাখা পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ জুলাই যোদ্ধার অ্যাপে সমকামী ব্যক্তিকে হলে ডাকলেন ঢাবি ছাত্র, ভুল কক্ষে গিয়ে ধরা শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু প্রবাসী বাংলাদেশিদের জন্য মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা মানব পাচারকারীদের দমন করতে হবে: রিজভী

কওমী ও ন্যাশনাল কারিকুলামের সমন্বিত শিক্ষাবোর্ড ইতমিনানের সাফল্য


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আওয়ার ইসলাম ডেস্ক:

দেশের ইসলামি শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী ও মানসম্মত করে গড়ে তোলার লক্ষ্যে প্রতিষ্ঠিত ইতমিনান বোর্ড বাংলাদেশের ৬১ টি প্রতিষ্ঠানের প্রায় ১২৫০ জন শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে।

বুধবার (২৯ জুলাই) ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি)- তে ২০২৫ সালের বৃত্তি পরীক্ষায় কৃতিত্ব অর্জন করায় এ শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়। সকাল ৯টা থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত চলে এ আয়োজন। এতে সরা দেশ থেকে ৬১ টি প্রতিষ্ঠানের প্রায় ১২৫০ জন শিক্ষার্থী হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয়।

২০১৪ সালে প্রতিষ্ঠিত এই শিক্ষা বোর্ডের অধীনে বর্তমানে দেশের বিভিন্ন অঞ্চলে প্রায় এক হাজার শিক্ষা প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে। এসব প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা ইসলামি শিক্ষার পাশাপাশি জাতীয় শিক্ষাক্রম অনুযায়ী পাঠ গ্রহণ করছে। তাদের সম্পূর্ণ সিলেবাস প্রনয়ণ করেছে ইতমিনান বোর্ড বাংলাদেশ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী নুরুল হক নূর বলেন, হাফেজ বা মাদরাসা শিক্ষার্থীদের ভবিষ্যৎ শুধু ইমামতি বা খতিবের মধ্যেই সীমাবদ্ধ নয়। তারা চাইলে রাষ্ট্রের উচ্চপদসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বেও নিজেদের যোগ্যতা ও দক্ষতার মাধ্যমে অবদান রাখতে পারেন। তিনি বলেন, সরকারের গুরুত্বপূর্ণ পদে আলেমরা দায়িত্ব পালন করলে দেশ ও সমাজের নানা গুরুত্বপূর্ণ কাজ আরও সুষ্ঠু, ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখীভাবে পরিচালিত হবে।

তিনি আরও বলেন, বর্তমান যুগের চাহিদা বিবেচনায় মাদরাসা শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষার পাশাপাশি আইটি, ফ্রিল্যান্সিং এবং কারিগরি শিক্ষায়ও দক্ষ হয়ে উঠতে হবে। প্রযুক্তিনির্ভর দক্ষতা অর্জনের মাধ্যমে দেশ-বিদেশে তাদের জন্য কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচিত হবে।

প্রতিমন্ত্রী জানান, মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশি আলেমদের ব্যাপক সম্মান ও উচ্চ বেতনে কর্মসংস্থানের সুযোগ রয়েছে। তিনি বলেন, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে মাদরাসা শিক্ষার্থীদের জন্য নতুন কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নের সুযোগ তৈরির লক্ষ্যে কাজ চলছে। এ বিষয়ে শিগগিরই ইতিবাচক অগ্রগতির খবর পাওয়া যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বোর্ডের প্রধান মাওলানা মুফতি মুসা খান জানিয়েছেন, ভবিষ্যতে দেশের আরও অধিকসংখ্যক শিক্ষা প্রতিষ্ঠানকে এই শিক্ষাব্যবস্থার আওতায় আনা, প্রযুক্তিনির্ভর মূল্যায়ন ব্যবস্থা চালু করা এবং আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষা কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

তিনি আরও বলেন; সাম্প্রতিক সময়ে বিভিন্ন দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠানকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার ছড়ানো হচ্ছে। আমরা বিশ্বাস করি, অপরাধী অবশ্যই আইনের আওতায় আসবে। কিন্তু অভিযোগ প্রমাণের আগেই কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে হেয় করা ন্যায়বিচারের পরিপন্থী এবং এতে পুরো শিক্ষাব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়।

আমরা গণমাধ্যমের প্রতিও বিনীত আহ্বান জানাই যাচাই-বাছাই করে দায়িত্বশীলভাবে সংবাদ প্রকাশ করুন, যাতে ভুল তথ্যের কারণে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে অযথা উদ্বেগ সৃষ্টি না হয়।

নূরানী মাদ্রাসা, মক্তব, ইসলামিক স্কুল ও কিন্ডারগার্টেন মাদ্রাসাগুলো শুধু শিক্ষা নয়, কর্মসংস্থান সৃষ্টি এবং মানবসম্পদ উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাই বেফাকসহ যে সব প্রতিষ্ঠান কেন্দ্রীয় বোর্ডের আওতায় আছে এবং দেশের প্রচলিত আইন মেনে পরিচালিত এসব প্রতিষ্ঠানকে নিরুৎসাহিত না করে সহযোগিতা করা প্রয়োজন।

ইতমিনান বোর্ড বাংলাদেশের পক্ষ থেকে আমরা অঙ্গীকার করছি ইসলামী মূল্যবোধ, আধুনিক শিক্ষা ও নৈতিক চরিত্র গঠনের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাব, ইনশাআল্লাহ।

এ সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গণঅধিকার পরিষদের সভাপতি, পটুয়াখালী-৩ আসনের এমপি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কমসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর।

ময়মনিসংহ-২ আসনের সংসদ সদস্য, মুফতি মুহাম্মাদুল্লাহ। ইসলামিক ফাউন্ডেশন বাংলােদশ এর মহাপরিচালক মুফিত মুহাম্মাদ মুহিব্বুলাহিল বাকী।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের অধ্যাপক ড. মুহাম্মাদ গোলালাম রাব্বানী, ও আন্তর্জাতিক ক্বারি আহমদ বিন ইউসুফ আল-আজহারী প্রমুখ।

আওয়ার ইসলাম/জেডএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ