সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী 

শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থী বা আবেদনকারীদের নাম ও জন্মতারিখ সংশোধনের আবেদন সঠিকভাবে সম্পন্ন হওয়ার পর দ্রুততম সময়ের মধ্যে তা ফরওয়ার্ড করে বোর্ডে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

শনিবার (২৫ জুলাই) রাতে বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

একই সঙ্গে নির্দেশনাটি বোর্ডের আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে প্রেরণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অনেক শিক্ষাপ্রতিষ্ঠান আবেদন সঠিকভাবে সম্পন্ন হওয়ার পরও সময়মতো বোর্ডে ফরওয়ার্ড করছে না। ফলে শিক্ষার্থী ও আবেদনকারীরা অযথা বিভ্রান্তি ও হয়রানির শিকার হচ্ছেন, যা কোনোভাবেই কাম্য নয়।

এতে আরো বলা হয়, এ ছাড়া আবেদনপত্রে আবেদনকারী বা তার অভিভাবকের নিজস্ব মোবাইল নম্বর উল্লেখ করা বাধ্যতামূলক করা হয়েছে।

কোনো অবস্থাতেই প্রতিষ্ঠান বা অন্য কারও মোবাইল নম্বর ব্যবহার করা যাবে না। এ বিষয়ে সবাইকে সচেতন এবং সতর্ক হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

আওয়ার ইসলাম/জেডএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ