মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬ ।। ১০ ভাদ্র ১৪৩৩ ।। ১২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কলকাতায় আরও ২০০ হোটেল বন্ধের নোটিশ রুহামা ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় সীরাত কনফারেন্স আগামীকাল ‘সিরাতুন্নবীর আলোকে দেশ পরিচালনা করলেই জুলাইয়ের প্রত্যাশা পূরণ হবে’ সামাজিক মাধ্যমে অপপ্রচার ঠেকাতে কঠোর মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ‘মহানবীর (সা.) আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ-রাষ্ট্র গড়ে তোলার অঙ্গীকার করি’ বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স আগমী শনিবার ‘পরিচ্ছন্নতায় গাফিলতি হলে কঠোর ব্যবস্থা, কোনো অজুহাত চলবে না’  ২১০ মাদরাসা পরিচালককে নিয়ে আস-সুন্নাহর প্রশিক্ষণ সম্পন্ন মহানবী (সা.)-এর আদর্শে ন্যায় ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার আহ্বান প্রধানমন্ত্রীর দক্ষ প্রতিষ্ঠান-পরিচালক তৈরিতে ইতমিনান বোর্ডের সাত দিনের আবাসিক প্রশিক্ষণ

বেফাকের মেধা বৃত্তির পুরস্কার বিতরণ শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ (বেফাক)-এর অধীনে অনুষ্ঠিত ৪৭তম কেন্দ্রীয় পরীক্ষায় মেধা তালিকায় স্থান অর্জনকারী ছাত্র-ছাত্রীদের মেধা বৃত্তির পুরস্কার বিতরণ কার্যক্রম আজ বুধবার (২০ মে) থেকে শুরু হয়েছে।

বেফাকের মহাপরিচালক মাওলানা উবায়দুর রহমান খান নদভী স্বাক্ষরিত এক অফিসিয়াল বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০ মে ২০২৬ (২ জিলহজ ১৪৪৭ হিজরি) থেকে পুরস্কার উত্তোলন কার্যক্রম শুরু হয়ে আগামী ৩০ জিলহজ ১৪৪৯ হিজরি পর্যন্ত তা চালু থাকবে।

বিজ্ঞপ্তিতে পুরস্কার উত্তোলনের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ নিয়মাবলি উল্লেখ করা হয়েছে।

প্রথমে পুরস্কারপ্রার্থীদের বেফাকের অফিসিয়াল ওয়েবসাইট ও ফেসবুক পেজ থেকে ‘পুরস্কার উত্তোলনের আবেদন ফরম’ ডাউনলোড করে প্রিন্ট করতে হবে। এছাড়া সরাসরি বেফাক অফিস থেকেও আবেদন ফরম সংগ্রহ করা যাবে।

আবেদন ফরম যথাযথভাবে পূরণ করার পর সংশ্লিষ্ট মাদরাসার মুহতামিম অথবা নাজেমে তালিমাতের স্বাক্ষর ও প্রতিষ্ঠানের সিল নির্ধারিত স্থানে থাকতে হবে। বিকল্প হিসেবে পরীক্ষার্থীরা প্রবেশপত্রের মূলকপি প্রদর্শন করে এর একটি ফটোকপি জমা দিতে পারবেন।

এছাড়া ১৪৪১ হিজরি (২০২০ সাল)-এর পূর্ববর্তী পরীক্ষার্থীদের ক্ষেত্রে আবেদন ফরমের সঙ্গে প্রবেশপত্র অথবা জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) ফটোকপি সংযুক্ত করা বাধ্যতামূলক করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ১৪৪৭ হিজরির পূর্বে বেফাকের কেন্দ্রীয় পরীক্ষায় মেধা তালিকায় স্থান পেলেও যারা এখনো পুরস্কার গ্রহণ করেননি, তারাও আগামী ৩০ জিলহজ ১৪৪৯ হিজরির মধ্যে বকেয়া বৃত্তি উত্তোলন করতে পারবেন। নির্ধারিত সময় অতিক্রম হলে পরবর্তীতে আর কোনো পুরস্কার গ্রহণের সুযোগ থাকবে না।

পুরস্কার সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য বেফাকের অফিসিয়াল ওয়েবসাইট এবং তাদের অফিসিয়াল ফেসবুক পেজে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ