মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬ ।। ১০ ভাদ্র ১৪৩৩ ।। ১২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কলকাতায় আরও ২০০ হোটেল বন্ধের নোটিশ রুহামা ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় সীরাত কনফারেন্স আগামীকাল ‘সিরাতুন্নবীর আলোকে দেশ পরিচালনা করলেই জুলাইয়ের প্রত্যাশা পূরণ হবে’ সামাজিক মাধ্যমে অপপ্রচার ঠেকাতে কঠোর মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ‘মহানবীর (সা.) আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ-রাষ্ট্র গড়ে তোলার অঙ্গীকার করি’ বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স আগমী শনিবার ‘পরিচ্ছন্নতায় গাফিলতি হলে কঠোর ব্যবস্থা, কোনো অজুহাত চলবে না’  ২১০ মাদরাসা পরিচালককে নিয়ে আস-সুন্নাহর প্রশিক্ষণ সম্পন্ন মহানবী (সা.)-এর আদর্শে ন্যায় ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার আহ্বান প্রধানমন্ত্রীর দক্ষ প্রতিষ্ঠান-পরিচালক তৈরিতে ইতমিনান বোর্ডের সাত দিনের আবাসিক প্রশিক্ষণ

বেফাকের ৪৯তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার প্রদান কার্যক্রম শুরু আগামীকাল 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

ইমরান ওবাইদ, সাব-এডিটর

বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-এর ৪৯তম কেন্দ্রীয় পরীক্ষায় অংশগ্রহণ করে মেধা-তালিকায় স্থান প্রাপ্তদের মেধা বৃত্তির পুরস্কার প্রদান কার্যক্রম আগামীকাল (২ জিলহজ, ১৪৪৭ হিজরি মোতাবেক ২০ মে, ২০২৬ ঈসাব্দ, বুধবার) থেকে শুরু হবে। চলবে ৩০ জিলহজ, ১৪৪৭ হিজরি মোতাবেক ১৭ জুন, ২০২৬ (সম্ভাব্য) পর্যন্ত।

মঙ্গলবার (১৯ মে, ২০২৬) বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের ভেরিফাইড ফেসবুক পেজে বোর্ডের প্রধান পরিচালক মাওলানা উবায়দুল রহমান খান নদভীর স্বাক্ষর সম্বলিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বেফাকভুক্ত মাদরাসাসমূহের যেসকল ছাত্র-ছাত্রী ১৪৪৭ হিজরি / ২০২৬ ঈসাব্দ-তে অনুষ্ঠিত ৪৯তম কেন্দ্রীয় পরীক্ষায় অংশগ্রহণ করে মেধা-তালিকায় স্থান পেয়েছে, তাদের মেধা বৃত্তির পুরস্কার প্রদান কার্যক্রম আগামী ০২-১২-১৪৪৭ হিজরি মোতাবেক ২০-০৫-২০২৬ ঈসাব্দ হতে শুরু হয়ে ৩০ জিলহজ ১৪৪৭ হিজরি পর্যন্ত চলবে। এ সময়ের মধ্যে পুরস্কার প্রাপ্তরা উত্তোলন করতে পারবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পুরস্কার উত্তোলনের জন্য নিম্নলিখিত নিয়মাবলী অনুসরণ করতে হবে—

১. বেফাকের ওয়েবসাইট/ফেসবুক পেজ হতে "পুরস্কার উত্তোলনের আবেদন ফরম" ডাউনলোড করে প্রিন্ট নিতে হবে। বেফাক অফিস হতেও সরাসরি ফরম নেওয়া যাবে।

২. আবেদন ফরম যথাযথভাবে পূরণ করতে হবে। আবেদনকারী যে মাদরাসা হতে পরীক্ষা দিয়েছে, সে মাদরাসার মুহতামিম/নাযেমে তালীমাত সাহেবের স্বাক্ষর ও সিল আবেদন ফরমের নির্ধারিত স্থানে থাকতে হবে অথবা প্রবেশপত্রের মূলকপি প্রদর্শন করতে হবে এবং এর ফটোকপি জমা দিতে হবে।

৩. বিগত ১৪৪১ হিজরি / ২০২০ ঈসাব্দ-এর পূর্ববর্তী পরীক্ষার্থীদের ক্ষেত্রে আবেদন ফরমের সাথে আবেদনকারীর প্রবেশপত্র অথবা জাতীয় পরিচয়পত্রের ফটোকপি অবশ্যই সংযুক্ত করতে হবে।

বি. দ্র. ১৪৪৭ হিজরির পূর্বে বেফাকের কেন্দ্রীয় পরীক্ষায় অংশগ্রহণকারী যেসকল পরীক্ষার্থী মেধা-তালিকায় স্থান পেয়েছে, ৩০ জিলহজ ১৪৪৯ হিজরি তারিখের মধ্যে তাদের বকেয়া বৃত্তির পুরস্কার উত্তোলন করে নিতে হবে। উক্ত তারিখের পর আর উত্তোলনের সুযোগ থাকবে না।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ