শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
এই সরকার হজের বিমান ভাড়া কমিয়েছে: ধর্মমন্ত্রী পাকিস্তানে মাওলানা ফজলুর রহমানের সঙ্গে কী হচ্ছে? নেত্রকোনায় ছয় দিনের ইসলামি বইমেলা শুরু ৭ ডিসেম্বর বাংলাদেশ দখলের হুমকি পাগলের প্রলাপ: গাজী আতাউর রহমান সড়ক দুর্ঘটনায় নারায়ণগঞ্জ বাস টার্মিনাল মসজিদের ইমাম নিহত বাদ জুমা শুরু হচ্ছে চরমোনাইয়ের ঐতিহাসিক বার্ষিক মাহফিল সনদের স্বীকৃতি ইস্যুতে প্রয়োজনে আদালতে যাওয়ার পরামর্শ মাওলানা হানিফ জালন্ধরীর নবীদের উত্তরাধিকার হিসেবে আলেমদের দায়িত্ব আরও বিস্তৃত: দেওবন্দের মুহতামিম ‘ফ্যাসিবাদী নাশকতা ও ষড়যন্ত্র রুখতে জাতীয় ঐক্যের বিকল্প নেই’ বাংলাদেশ দখলে বিজেপি নেতাদের বক্তব্যের কড়া নিন্দা জমিয়তের

এসএসসি-২০২৭: বহাল থাকছে শিক্ষামন্ত্রীর ঘোষণা ও শিক্ষার্থীদের দাবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

হঠাৎ এসএসসি পরীক্ষা ডিসেম্বরে নিয়ে আসায়, শিক্ষক-শিক্ষার্থী আর অভিভাবকদের অসন্তুষ্টি সত্ত্বেও—সে পথেই হাঁটছে সরকার। শিক্ষার্থীদের দাবি—জানুয়ারি-এপ্রিলেরে ভেতর পরীক্ষা নেওয়া হোক। তাদের এই চাওয়াকে গুরুত্ব দিয়ে ২০২৭ সালের জানুয়ারি মাসজুড়ে এসএসসি পরীক্ষার সময় নির্ধারণ করতে যাচ্ছে বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয়।

তবে একই সঙ্গে ঠিক  রাখা হচ্ছে শিক্ষামন্ত্রীর ডিসেম্বরে পরীক্ষা নেওয়ার ঘোষণাও! অর্থাৎ, ৩১ ডিসেম্বর শুরু হতে পারে এসএসসি পরীক্ষা। এরপর জানুয়ারি মাসজুড়ে ৩৮ দিনের রুটিনে রোজার ছুটির আগেই তা শেষ করা হবে।

বুধবার (১৩ মে) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। সেখানে সব পক্ষের মতামত শোনে নানান দিক বিশ্লেষণ করে ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষা শুরুর প্রাথমিক একটি তারিখ নির্ধারণ করা হয়। যা এখনো প্রকাশ করেনি  মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ড।

জেডএম/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ