সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

কেমন হবে বেফাকের স্কিল ডেভেলপমেন্ট প্রকল্প, কী কী বিষয় শেখানো হবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

যাকারিয়া মাহমুদ, সাব-এডিটর

কওমি মাদরাসার শিক্ষার্থীদের মেধা ও মননের প্রশংসা সর্বজন বিদিত হলেও অনেকের অভিযোগ—স্কিল ডেভেলপের ক্ষেত্রে তারা বেশ পিছিয়ে। এ অভিযোগের আঁধার কাটিয়ে নিজেদের গড়ে তোলার চেষ্টা শিক্ষার্থীরা বহু আগে থেকে শুরু করলেও অনেকেই খুঁজে পাচ্ছে না আলোর দিশা। ‘বেফাক স্কিল ডেভেলপমেন্ট প্রকল্প’ যেন সে গাঢ় আঁধারের বুকে জ্বলে ওঠা প্রদীপ। তরুণদের স্কিল ডেভেলপ করা এ সময়ে শুধু গুরুত্বপূর্ণই নয়; বরং অপরিহার্য বিষয়—বেফাক দেরিতে হলেও এর বাস্তবতা বুঝতে পেরে যে সিদ্ধান্তে পৌঁছেছে, অনেকেই সেটাকে যুগান্তকারী সিদ্ধান্ত বলে আখ্যা দিচ্ছেন। কিন্তু কেমন হবে এই প্রকল্প? কবে থেকেই-বা শুরু হতে যাচ্ছে? কী কী বিষয় শেখানো হবে কর্মশালায়? খরচাই-বা হবে কেমন?