শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেন, দেশের শিক্ষা খাতে অস্থিরতা কাটিয়ে শৃঙ্খলা ও স্বাভাবিকতা ফিরিয়ে আনতে নিয়মিত ক্লাস ও পরীক্ষা চালুর ওপর জোর দিয়েছে সরকার। শিক্ষা মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে একাডেমিক কার্যক্রম পুনরায় সচল করা হচ্ছে, যাতে শিক্ষার ধারাবাহিকতা বজায় থাকে এবং মানসম্মত পরিবেশ নিশ্চিত করা যায়।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সংসদে কুমিল্লা-৯ আসনের সরকারি দলের সদস্য মো. আবুল কালামের লিখিত প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, সাম্প্রতিক অতীতে অস্থিরতার কারণে শিক্ষা কার্যক্রম আংশিকভাবে ব্যাহত হলেও স্বাভ