সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী 

এসএসসি ২০২৬-এর প্রবেশপত্র বিতরণে জরুরি নির্দেশনা বোর্ডের 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

এসএসসি-২০২৬ সালের পরীক্ষার প্রবেশপত্র বিতরণ সংক্রান্ত জরুরি নির্দেশনা দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।

বুধবার (৮ এপ্রিল) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঢাকা বোর্ডের অধীনস্থ সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। ইতোমধ্যে বোর্ড থেকে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র কেন্দ্র সচিবদের কাছে পাঠানো হয়েছে।

এ অবস্থায় কেন্দ্র সচিবদের কাছ থেকে প্রবেশপত্র সংগ্রহ করে তা পরীক্ষা শুরুর কমপক্ষে সাত দিন আগে শিক্ষার্থীদের মধ্যে বিতরণের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দেওয়া হয়।

বিষয়টির গুরুত্ব তুলে ধরে বিজ্ঞপ্তিতে অত্যন্ত জরুরি হিসেবে এটিকে উল্লেখ করা হয়েছে এবং যথাসময়ে নির্দেশনা বাস্তবায়নের ওপর জোর দেওয়া হয়েছে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ