শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
এই সরকার হজের বিমান ভাড়া কমিয়েছে: ধর্মমন্ত্রী পাকিস্তানে মাওলানা ফজলুর রহমানের সঙ্গে কী হচ্ছে? নেত্রকোনায় ছয় দিনের ইসলামি বইমেলা শুরু ৭ ডিসেম্বর বাংলাদেশ দখলের হুমকি পাগলের প্রলাপ: গাজী আতাউর রহমান সড়ক দুর্ঘটনায় নারায়ণগঞ্জ বাস টার্মিনাল মসজিদের ইমাম নিহত বাদ জুমা শুরু হচ্ছে চরমোনাইয়ের ঐতিহাসিক বার্ষিক মাহফিল সনদের স্বীকৃতি ইস্যুতে প্রয়োজনে আদালতে যাওয়ার পরামর্শ মাওলানা হানিফ জালন্ধরীর নবীদের উত্তরাধিকার হিসেবে আলেমদের দায়িত্ব আরও বিস্তৃত: দেওবন্দের মুহতামিম ‘ফ্যাসিবাদী নাশকতা ও ষড়যন্ত্র রুখতে জাতীয় ঐক্যের বিকল্প নেই’ বাংলাদেশ দখলে বিজেপি নেতাদের বক্তব্যের কড়া নিন্দা জমিয়তের

প্রাথমিকে সঙ্গীত শিক্ষক নিয়োগ মেনে নেওয়া হবে না: খেলাফত ছাত্র আন্দোলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলন ঢাকা মহানগরীর উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে নেতৃবৃন্দ বলেন, প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীত শিক্ষক নিয়োগ মেনে নেওয়া হবে না। শিক্ষার্থীদের ধর্মীয় জ্ঞানের ভিত গড়তে  ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে।

শুক্রবার (৩ এপ্রিল ২০২৬) রাজধানীর লালবাগ কেল্লার মোড়স্থ সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর সভাপতি হাফেজ আতাউল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, সাধারণ সম্পাদক শাহীনুর আলম আকন্দ, শফিকুল ইসলাম, ঢাকা মহানগর সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, প্রচার সম্পাদক আব্দুল কাদির জিলানী  প্রমুখ। অনুষ্ঠানে নেতৃবৃন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীত শিক্ষক নিয়োগের সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেন।

নেতৃবৃন্দ বলেন, জনগণের তীব্র বিরোধিতার মুখে বিগত অন্তর্বর্তী সরকার প্রাথমিকে সঙ্গীত ও শারীরিক শিক্ষা বিষয়ের সহকারী শিক্ষক পদ বাতিল করেছিল। বর্তমান সরকার নতুন করে সঙ্গীত শিক্ষক নিয়োগের যে উদ্যোগ নিয়েছে, তা সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে।

ঈদ পুনর্মিলনী উপলক্ষে আলোচনা সভার পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপস্থিত অতিথিবৃন্দ।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ