শনিবার, ১১ জুলাই ২০২৬ ।। ২৭ আষাঢ় ১৪৩৩ ।। ২৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা পরিস্থিতি মোকাবেলায় স্বাস্থ্য অধিদফতরের জরুরি নির্দেশনা বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানো ঈমানি ও মানবিক দায়িত্ব: আমিরে মজলিস শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মবহির্ভূত কার্যক্রম বরদাশত করা হবে না: শিক্ষামন্ত্রী বন্যার্তদের পাশে দাঁড়াতে খেলাফত আন্দোলনের আহ্বান গণমাধ্যম ব্যক্তিত্বদের নিয়ে আস-সুন্নাহ ফাউন্ডেশনের ‘মিডিয়া কানেক্ট সামিট’ চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা ১৬ জুলাই পর্যন্ত স্থগিত দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধন শুরু ৪ আগস্ট ‘জমিয়ত কোনো বিদেশি প্রভুর গোলামি করে না’ লালমনিরহাটে ট্রেনের ধাক্কায় গৃহবধূর মৃত্যু ‘নারী শিক্ষার উন্নয়নে মহিলা মাদরাসার অবদান’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

মাদরাসার পাশাপাশি সাধারণ শিক্ষার অনন্য প্রতিষ্ঠান উত্তরার ‘মাহাদুস সুফারা’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

যারা তাদের সন্তানদের আলেম বানানোর পাশাপাশি সাধারণ শিক্ষায়ও সর্বোচ্চ শিক্ষা দিতে চান তাদের জন্য অনন্য প্রতিষ্ঠান রাজধানীর উত্তরার ‘মাহাদুস সুফারা’। প্রতিষ্ঠানটিতে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম চলছে।

শিক্ষাবিদ আলেম মুফতি আরিফ মুহাম্মদ আযহারী-এর পরিচালনায় প্রতিষ্ঠানটি ও-লেভেল, এ-লেভেল এবং এসএসসসি-এইচএসসি স্তরের সাধারণ শিক্ষার পাশাপাশি মানসম্মত মাদরাসা শিক্ষা প্রদান করছে।

বিভাগসমূহ

মাহাদুস সুফারা-তে ছাত্রদের মেধা ও ভবিষ্যতের কথা চিন্তা করে বেশ কিছু বিশেষায়িত বিভাগে পাঠদান করা হয়:

 হিফজ ও শুনানি বিভাগ: হিফজুল কুরআনের পাশাপাশি বেসিক ইংলিশ ও অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ দক্ষতার সমন্বিত শিক্ষা। শারীরিক ও মানসিক শাস্তি মুক্ত পাঠদান পদ্ধতি।

নাজেরা বিভাগ: শিশুদের আইকিউ বৃদ্ধি এবং আত্মবিশ্বাসী করে গড়ে তোলার বিশেষ ব্যবস্থা।

কিতাব বিভাগ (মাদানী নেসাব ও দাওরা): দাওরায়ে হাদিসের পাশাপাশি ও-লেভেল, এ-লেভেল এবং এসএসসি-এইচএসসি সম্পন্ন করার সুযোগ।

ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোর্স: স্কুল ও কলেজপড়ুয়া শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক মানের 'Brain Work English Coaching'। ক্লাস ওয়ান থেকে শুরু করে ও-লেভেল এবং এ-লেভেল পর্যন্ত।

কেন মাহাদুস সুফারা অনন্য?

প্রতিষ্ঠানটি কেবল পুঁথিগত বিদ্যা নয়, বরং ছাত্রদের সামগ্রিক বিকাশে কাজ করে। এর উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলো হলো:

 সমন্বিত শিক্ষা: Integrated and Holistic Education পদ্ধতির অনুসরণ।

 উন্নত টিচিং মেথড: দেশ-বিদেশের উন্নত শিক্ষা পদ্ধতির আলোকে পাঠদান।

কাউন্সেলিং: ড্রপ আউট, দুর্বল ও অমনোযোগী শিক্ষার্থীদের জন্য বিশেষ কাউন্সেলিং ব্যবস্থা।

আবাসিক সুবিধা: স্বাস্থ্যসম্মত খাবার, লন্ড্রি সুবিধা এবং খেলাধুলা ও বিনোদনের ব্যবস্থা সম্পন্ন পরিচ্ছন্ন ক্যাম্পাস।

যোগ্য শিক্ষকমণ্ডলী: দেশি ও বিদেশি ডিগ্রিধারী অভিজ্ঞ শিক্ষকদের তত্ত্বাবধানে পাঠদান।

ভর্তি কার্যক্রম নিয়ে কথা বলতে গিয়ে মাহাদুস সুফারা-এর প্রতিষ্ঠাতা পরিচালক ও বিশিষ্ট গবেষক মুফতি আরিফ মুহাম্মদ আযহারী বলেন, ‘আমরা চাই আমাদের সন্তানরা যেন দ্বীনি শিক্ষার পাশাপাশি আধুনিক জ্ঞানেও পারদর্শী হয়। বিশেষ করে ও-লেভেল বা এ-লেভেলের মতো আন্তর্জাতিক সিলেবাসের সাথে হিফজ ও মাদানী নেসাবের সমন্বয় ঘটিয়ে আমরা একবিংশ শতাব্দীর যোগ্য দাঈ ও নাগরিক গড়ে তোলার চেষ্টা করছি।’

ভর্তি ও যাতায়াত:

ভর্তি সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য সরাসরি যোগাযোগ করা যাবে নিচের ঠিকানায়:

 * ঠিকানা: হাউজ#২, রোড#১/এ, ব্লক#ডি, সেক্টর#১৫, উত্তরা, ঢাকা-১২৩০। (উত্তরা উত্তর মেট্রো স্টেশন থেকে পূর্ব দিকে বটতলার দক্ষিণে লেক পাড়ে)।

যোগাযোগ: 01959-166591, 01300-432558

 অনলাইন যোগাযোগ: facebook.com/sufaraeducation

 

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ