সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী 

জামিয়া রাব্বানিয়ার সবক ইফতিতাহ আজ বাদ মাগরিব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: আওয়ার ইসলাম

বেফাকে শীর্ষ মেধাস্থান অর্জনকারী শিক্ষাপ্রতিষ্ঠান জামিআ রাব্বানিয়ার সবক ইফতিতাহ হতে যাচ্ছে আজ সোমবার (৩০ মার্চ)।

ভর্তি কার্যক্রম শেষে আজ বাদ মাগরিব ১৪৪৭ হিজরি শিক্ষাবর্ষের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হচ্ছে।

সবক ইফতেতাহ করবেন শায়খুল হাদিস আরিফ বিল্লাহ শাহ আবদুল মতীন বিন হুসাইন, পীর সাহেব ঢালকানগর।

দেশসেরা এই মাদরাসায় ২৬ মার্চ ২০২৬ ঈসায়ি বৃহস্পতিবার নতুন শিক্ষাবর্ষে ভর্তি নেওয়া শুরু হয়। চলে পরদিন শুক্রবারও।

বেফাকে শীর্ষ মেধাস্থান অর্জনকারী প্রতিষ্ঠান জামিআ রাব্বানিয়া আরাবিয়া এবার আল হাইআতুল উলইয়ার কেন্দ্রীয় পরীক্ষায়ও অসাধারণ ফলাফল অর্জন করে। ৪৬ জন পরীক্ষার্থীর মাঝে ৫ জন মেধাতালিকায় এবং ৪১ জন মুমতাজ হয়েছে।  এ বছর বেফাকেও ১৯১ জন মেধা স্থান পেয়ে দেশের সর্বোচ্চ গড় অর্জন করে সর্ব শীর্ষ স্থান লাভ করেছে এই জামিআ।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ