মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬ ।। ১০ ভাদ্র ১৪৩৩ ।। ১২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কলকাতায় আরও ২০০ হোটেল বন্ধের নোটিশ রুহামা ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় সীরাত কনফারেন্স আগামীকাল ‘সিরাতুন্নবীর আলোকে দেশ পরিচালনা করলেই জুলাইয়ের প্রত্যাশা পূরণ হবে’ সামাজিক মাধ্যমে অপপ্রচার ঠেকাতে কঠোর মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ‘মহানবীর (সা.) আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ-রাষ্ট্র গড়ে তোলার অঙ্গীকার করি’ বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স আগমী শনিবার ‘পরিচ্ছন্নতায় গাফিলতি হলে কঠোর ব্যবস্থা, কোনো অজুহাত চলবে না’  ২১০ মাদরাসা পরিচালককে নিয়ে আস-সুন্নাহর প্রশিক্ষণ সম্পন্ন মহানবী (সা.)-এর আদর্শে ন্যায় ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার আহ্বান প্রধানমন্ত্রীর দক্ষ প্রতিষ্ঠান-পরিচালক তৈরিতে ইতমিনান বোর্ডের সাত দিনের আবাসিক প্রশিক্ষণ

নারায়ণগঞ্জের মারকাযুল উলূম আলইসলামিয়ায় ভর্তি চলছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লার কাশীপুর হাজীপাড়ায় অবস্থিত মারকাযুল উলূম আলইসলামিয়ায় ১৪৪৭–১৪৪৮ হিজরি শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
ইফতা বিভাগ (১ বছর মেয়াদী), উলূমুল হাদীস বিভাগ (২ বছর মেয়াদী) সহ মকতব থেকে তাকমিল (দাওরায়ে হাদীস) পর্যন্ত সকল বিভাগে ভর্তি চলছে।
এই মাদরাসার মোতাওয়াল্লী ও মুহতামিম হিসেবে দায়িত্ব পালন করছেন প্রখ্যাত আলেমে দ্বীন মাওলানা আব্দুল আউয়াল। যিনি ডি.আই.টি., নারায়ণগঞ্জের পীর সাহেব হিসেবেও সুপরিচিত।
তাঁর সুনিপুণ তত্ত্বাবধান ও প্রজ্ঞাময় দিকনির্দেশনায় প্রতিষ্ঠানটি ইতোমধ্যে একটি সুপরিচিত ইলমী মারকায হিসেবে সুনাম অর্জন করেছে।

*বিভাগসমূহ:

ইফতা বিভাগ (১ বছর মেয়াদী)।
উলূমুল হাদীস বিভাগ (২ বছর মেয়াদী)।
কিতাব বিভাগ (উর্দূ থেকে দাওরায়ে হাদীস)।
হিফযুল কুরআন বিভাগ।
নাযেরা বিভাগ।
নূরানী বিভাগ।

*ভর্তি পরীক্ষা:

৮ – ১১ শাওয়াল ১৪৪৭ হিজরি।

*বৈশিষ্ট্যসমূহ:

▪ মনোরম, নিরিবিলি ও শিক্ষাবান্ধব পরিবেশ।
▪ অভিজ্ঞ ও দক্ষ উস্তাদদের তত্ত্বাবধানে সুশৃঙ্খল শিক্ষা।
▪ আদব-আখলাক, তাকওয়া ও তারবিয়াতের প্রতি বিশেষ গুরুত্ব।
▪ বরেণ্য উলামায়ে কিরামের উপস্থিতিতে তারবিয়াতমূলক মজলিস।
▪ বেফাক পরীক্ষায় কৃতিত্ব অর্জনের অনুকূল পরিবেশ।
▪ বেফাকে ১–১০ সিরিয়াল অর্জনকারীদের জন্য আকর্ষণীয় পুরস্কার।
▪ মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ দিকনির্দেশনা।
▪ ইবাদতপূর্ণ পরিবেশে আত্মিক উন্নয়নের সুযোগ।
▪ যোগ্য ও অসচ্ছল ছাত্রদের জন্য ইমদাদী খাবারের ব্যবস্থা।

*যোগাযোগ:
ভর্তিসংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন: ০১৭৪৩-৮৩৮৯৫৯

*যাতায়াত:
নারায়ণগঞ্জ শহর থেকে অটোরিকশা যোগে দেওয়ানবাড়ী, হাজীপাড়া মাদরাসা।

 

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ