শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
এই সরকার হজের বিমান ভাড়া কমিয়েছে: ধর্মমন্ত্রী পাকিস্তানে মাওলানা ফজলুর রহমানের সঙ্গে কী হচ্ছে? নেত্রকোনায় ছয় দিনের ইসলামি বইমেলা শুরু ৭ ডিসেম্বর বাংলাদেশ দখলের হুমকি পাগলের প্রলাপ: গাজী আতাউর রহমান সড়ক দুর্ঘটনায় নারায়ণগঞ্জ বাস টার্মিনাল মসজিদের ইমাম নিহত বাদ জুমা শুরু হচ্ছে চরমোনাইয়ের ঐতিহাসিক বার্ষিক মাহফিল সনদের স্বীকৃতি ইস্যুতে প্রয়োজনে আদালতে যাওয়ার পরামর্শ মাওলানা হানিফ জালন্ধরীর নবীদের উত্তরাধিকার হিসেবে আলেমদের দায়িত্ব আরও বিস্তৃত: দেওবন্দের মুহতামিম ‘ফ্যাসিবাদী নাশকতা ও ষড়যন্ত্র রুখতে জাতীয় ঐক্যের বিকল্প নেই’ বাংলাদেশ দখলে বিজেপি নেতাদের বক্তব্যের কড়া নিন্দা জমিয়তের

ঢালকানগর মাদরাসার শাখা ‘জামিয়া আশরাফুল মাদারিস কমপ্লেক্স’-এ ভর্তি চলমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার বাসাইলে অবস্থিত দ্বীনি শিক্ষার অন্যতম মারকাজ ‘জামিয়া আশরাফুল মাদারিস কমপ্লেক্স, গুলশানে আখতার (গুয়াখোলা)’-এর নতুন শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম চলমান রয়েছে। দেশের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান ‘মাদরাসা বাইতুল উলূম ঢালকানগর’-এর এই শাখা প্রতিষ্ঠানে ১৪৪৭-৪৮ হিজরি (২০২৬-২৭ ঈসায়ী) শিক্ষাবর্ষের ছাত্র ভর্তি নেওয়া হচ্ছে।

মাদরাসা কর্তৃপক্ষ জানিয়েছে, ৬ শাওয়াল (বৃহস্পতিবার) বাদ ফজর থেকে একযোগে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। এবারের শিক্ষাবর্ষে প্রতিষ্ঠানের নূরানী, হিফজ এবং কিতাব বিভাগের 'খূসুসী' ও 'তাইসির' জামাতে ছাত্র ভর্তি নেওয়া হচ্ছে। মানসম্মত পাঠদান নিশ্চিত করতে প্রতিটি জামাতে মাত্র ৫০ জন করে ছাত্র ভর্তির সুযোগ রাখা হয়েছে।

প্রতিষ্ঠানটি খতিবুল ইসলাম, আরিফ বিল্লাহ আল্লামা মুফতি জাফর আহমাদের সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত। ঢালকানগর মাদরাসার শাখা হিসেবে এখানে অত্যন্ত শৃঙ্খলা ও আধ্যাত্মিক পরিবেশে পাঠদান নিশ্চিত করা হয়।

মাদরাসা সংশ্লিষ্টরা জানিয়েছেন, যারা সরাসরি মুন্সিগঞ্জ ক্যাম্পাসে যেতে পারছেন না, তাদের সুবিধার্থে ঢাকার মাদরাসা বাইতুল উলূম ঢালকানগরের অফিস থেকেও ভর্তি কার্যক্রম সম্পন্ন করার বিশেষ সুযোগ রাখা হয়েছে।

যোগাযোগ ও যাতায়াত ব্যবস্থা: ভর্তি সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য যোগাযোগ করুন: ০১৯১২-৩৮৮২০৯ নম্বরে।

মাদরাসা ক্যাম্পাসে পৌঁছানোর সহজ উপায়:

১. নিমতলা থেকে ইমামগঞ্জ গ্রামীণ ব্যাংকের বাম দিকে ব্রিজের ওপর দিয়ে গুলশানে আখতার (গুয়াখোলা), বাসাইল। ২. অথবা, পোস্তগোলা থেকে বাসে ‘কলেজগেট’ নেমে অটোরিক্সাযোগে সরাসরি জামিয়া আশরাফুল মাদারিস কমপ্লেক্স ক্যাম্পাস।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ