মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬ ।। ১০ ভাদ্র ১৪৩৩ ।। ১২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কলকাতায় আরও ২০০ হোটেল বন্ধের নোটিশ রুহামা ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় সীরাত কনফারেন্স আগামীকাল ‘সিরাতুন্নবীর আলোকে দেশ পরিচালনা করলেই জুলাইয়ের প্রত্যাশা পূরণ হবে’ সামাজিক মাধ্যমে অপপ্রচার ঠেকাতে কঠোর মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ‘মহানবীর (সা.) আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ-রাষ্ট্র গড়ে তোলার অঙ্গীকার করি’ বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স আগমী শনিবার ‘পরিচ্ছন্নতায় গাফিলতি হলে কঠোর ব্যবস্থা, কোনো অজুহাত চলবে না’  ২১০ মাদরাসা পরিচালককে নিয়ে আস-সুন্নাহর প্রশিক্ষণ সম্পন্ন মহানবী (সা.)-এর আদর্শে ন্যায় ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার আহ্বান প্রধানমন্ত্রীর দক্ষ প্রতিষ্ঠান-পরিচালক তৈরিতে ইতমিনান বোর্ডের সাত দিনের আবাসিক প্রশিক্ষণ

আধুনিক ও দ্বীনি শিক্ষার সমন্বিত ‘মাহাদুস সুফারা’য় ভর্তি শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজধানীর উত্তরায় আধুনিক ও দ্বীনি শিক্ষার এক চমৎকার সমন্বয়ে পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠান ‘মাহাদুস সুফারা’-তে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু হয়েছে।

শিক্ষাবিদ আলেম মুফতি আরিফ মুহাম্মদ আযহারীর পরিচালনায় প্রতিষ্ঠানটি ও-লেভেল, এ-লেভেল এবং এসএসসসি-এইচএসসি স্তরের সাধারণ শিক্ষার পাশাপাশি মানসম্মত মাদরাসা শিক্ষা প্রদান করছে।

বিভাগসমূহ

মাহাদুস সুফারা-তে ছাত্রদের মেধা ও ভবিষ্যতের কথা চিন্তা করে বেশ কিছু বিশেষায়িত বিভাগে পাঠদান করা হয়:

হিফজ ও শুনানি বিভাগ: হিফজুল কুরআনের পাশাপাশি বেসিক ইংলিশ ও অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ দক্ষতার সমন্বিত শিক্ষা। শারীরিক ও মানসিক শাস্তি মুক্ত পাঠদান পদ্ধতি।

নাজেরা বিভাগ: শিশুদের আইকিউ বৃদ্ধি এবং আত্মবিশ্বাসী করে গড়ে তোলার বিশেষ ব্যবস্থা।

কিতাব বিভাগ (মাদানি নেসাব ও দাওরা): দাওরায়ে হাদিসের পাশাপাশি ও-লেভেল, এ-লেভেল এবং এসএসসি-এইচএসসি সম্পন্ন করার সুযোগ।

ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোর্স: স্কুল ও কলেজপড়ুয়া শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক মানের 'Brain Work English Coaching'। ক্লাস ওয়ান থেকে শুরু করে ও-লেভেল এবং এ-লেভেল পর্যন্ত।

কেন মাহাদুস সুফারা অনন্য?

প্রতিষ্ঠানটি কেবল পুঁথিগত বিদ্যা নয়, বরং ছাত্রদের সামগ্রিক বিকাশে কাজ করে। এর উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলো হলো:

 সমন্বিত শিক্ষা: Integrated and Holistic Education পদ্ধতির অনুসরণ।

 উন্নত টিচিং মেথড: দেশ-বিদেশের উন্নত শিক্ষা পদ্ধতির আলোকে পাঠদান।

কাউন্সেলিং: ড্রপ আউট, দুর্বল ও অমনোযোগী শিক্ষার্থীদের জন্য বিশেষ কাউন্সেলিং ব্যবস্থা।

আবাসিক সুবিধা: স্বাস্থ্যসম্মত খাবার, লন্ড্রি সুবিধা এবং খেলাধুলা ও বিনোদনের ব্যবস্থা সম্পন্ন পরিচ্ছন্ন ক্যাম্পাস।

যোগ্য শিক্ষকমণ্ডলী: দেশি ও বিদেশি ডিগ্রিধারী অভিজ্ঞ শিক্ষকদের তত্ত্বাবধানে পাঠদান।

ভর্তি কার্যক্রম নিয়ে কথা বলতে গিয়ে মাহাদুস সুফারা-এর প্রতিষ্ঠাতা পরিচালক ও বিশিষ্ট গবেষক মুফতি আরিফ মুহাম্মদ আযহারী বলেন, ‘আমরা চাই আমাদের সন্তানরা যেন দ্বীনি শিক্ষার পাশাপাশি আধুনিক জ্ঞানেও পারদর্শী হয়। বিশেষ করে ও-লেভেল বা এ-লেভেলের মতো আন্তর্জাতিক সিলেবাসের সাথে হিফজ ও মাদানী নেসাবের সমন্বয় ঘটিয়ে আমরা একবিংশ শতাব্দীর যোগ্য দাঈ ও নাগরিক গড়ে তোলার চেষ্টা করছি।’

ভর্তি ও যাতায়াত

ভর্তিসংক্রান্ত যেকোনো তথ্যের জন্য সরাসরি যোগাযোগ করা যাবে নিচের ঠিকানায়:

 * ঠিকানা: হাউজ-২, রোড-১/এ, ব্লক-ডি, সেক্টর-১৫, উত্তরা, ঢাকা-১২৩০। (উত্তরা উত্তর মেট্রো স্টেশন থেকে পূর্ব দিকে বটতলার দক্ষিণে লেক পাড়ে)।

যোগাযোগ: 01959-166591, 01300-432558

 অনলাইন যোগাযোগ: facebook.com/sufaraeducation

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ