শনিবার, ১১ জুলাই ২০২৬ ।। ২৭ আষাঢ় ১৪৩৩ ।। ২৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইসলামিক স্টাডিজে গবেষণা পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত খেলাফত মজলিস ঢাকা পূর্ব জোনের ষান্মাসিক জোনাল বৈঠক অনুষ্ঠিত দ্বিতীয় দফায় শাহজালাল (রহ.) মাজারে টাকা মিলল ৪৭ লাখের বেশি ধর্মমন্ত্রীর তহবিল থেকে মুরাদনগরে ১০ লাখ টাকার অনুদান বিতরণ বন্যা পরিস্থিতি মোকাবেলায় স্বাস্থ্য অধিদফতরের জরুরি নির্দেশনা বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানো ঈমানি ও মানবিক দায়িত্ব: আমিরে মজলিস শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মবহির্ভূত কার্যক্রম বরদাশত করা হবে না: শিক্ষামন্ত্রী বন্যার্তদের পাশে দাঁড়াতে খেলাফত আন্দোলনের আহ্বান গণমাধ্যম ব্যক্তিত্বদের নিয়ে আস-সুন্নাহ ফাউন্ডেশনের ‘মিডিয়া কানেক্ট সামিট’ চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা ১৬ জুলাই পর্যন্ত স্থগিত

জামিয়াতুল উস্তায শহীদুল্লাহ ফজলুল বারী রাহি. ঢাকায় ভর্তি ৭ ও ৮ শাওয়াল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজধানীর মোহাম্মদপুরে অবস্থিত উচ্চতর আরবি ভাষা ও ইসলামী গবেষণা কেন্দ্র ‘জামিয়াতুল উস্তায শহীদুল্লাহ ফজলুল বারী রাহি. ঢাকা’-এর নতুন শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রমের তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ৭ ও ৮ শাওয়াল (শুক্র ও শনিবার) মাদরাসাটির আদব এবং কিতাব বিভাগের বিভিন্ন জামাতে ছাত্র ভর্তি করা হবে।

আদব (আরবি সাহিত্য) বিভাগ
আরবি ভাষায় পাণ্ডিত্য অর্জনের লক্ষ্যে মাদরাসাটিতে তিন স্তরের আদব বিভাগ রয়েছে: 
১. মুতাকাদ্দিম: মুমতাজ পর্যায়ের ফারেগীনদের জন্য, যাদের নাহু-সরফে কোনো দুর্বলতা নেই। 
২. মুতাওয়াসসিত আউয়াল: মুমতাজ ও জায়্যিদ জিদ্দান পর্যায়ের ফারেগীনদের জন্য। 
৩. মুতাওয়াসসিত সানী: মধ্যম পর্যায়ের ছাত্র বা গায়রে ফারেগীনদের জন্য, যাদের মূল উদ্দেশ্য কিতাবি ইস্তাদ বা দক্ষতা অর্জন করা।

কিতাব বিভাগ ও দরসে নেজামি
মাদরাসাটির কিতাব বিভাগে মাদানি নেসাব প্রথম বর্ষ থেকে মিশকাত জামাত পর্যন্ত ভর্তির সুযোগ রয়েছে। নাহবেমীর জামাত থেকে বেফাকের সিলেবাসের সঙ্গে সমন্বয় করে এখানে পাঠদান করা হয়। এ ছাড়া কাফিয়া ও শরহে জামি একসঙ্গে পড়ানোর বিশেষ ব্যবস্থা রয়েছে।

প্রতিষ্ঠানটির অন্যতম বৈশিষ্ট্য হলো—প্রথম বছরেই ছাত্রদের আরবি বলা, পড়া ও লেখার সক্ষমতা তৈরি করা হয়। দরসিয়াতের পাশাপাশি এখানে আরবি ও ইংরেজি ভাষায় বিশেষ গুরুত্ব প্রদান করা হয়।
যাতায়াত ও যোগাযোগ: মোহাম্মদপুর বেড়িবাঁধ থেকে সিএনজি যোগে ওয়াশপুর টাওয়ারে নেমে পশ্চিম দিকের রাস্তায় ‘গার্ডেন সিটি ৫ নং রোড’-এর শেষ মাথায় আদব বিভাগের ভবন এবং মদিনা মসজিদের পাশে দরসে নেজামি ভবন অবস্থিত।

ভর্তি সংক্রান্ত তথ্যের জন্য যোগাযোগ:
•    আদব বিভাগ: ০১৮৮২-৯৩১০৩২, ০১৭১৮-৩৫৮১৯২, ০১৮৩৮-৪৫২২৩৭, ০১৮৩১-৪০৯০৯৮।
•    দরসে নেজামি: ০১৯৩১-৯১০৮৫২, ০১৬৩৫-০৩৪৮৩৫।
প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা পরিচালক শাইখ শফিকুল ইসলাম ইমদাদী রাহাত হাফিজাহুল্লাহ জানান, নিরিবিবিলি মনোরম পরিবেশে ও সার্বক্ষণিক উস্তাযদের নেগরানিতে ছাত্রদের যোগ্য আলেম হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য।

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ