মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬ ।। ১০ ভাদ্র ১৪৩৩ ।। ১২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সিলেটে হাম উপসর্গে এক শিশুর মৃত্যু বরুড়ায় আহলে সুন্নাত ওয়াল জামাত পরিষদের উদ্যোগে সিরাত সম্মেলন ২৭ আগস্ট কলকাতায় আরও ২০০ হোটেল বন্ধের নোটিশ রুহামা ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় সীরাত কনফারেন্স আগামীকাল ‘সিরাতুন্নবীর আলোকে দেশ পরিচালনা করলেই জুলাইয়ের প্রত্যাশা পূরণ হবে’ সামাজিক মাধ্যমে অপপ্রচার ঠেকাতে কঠোর মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ‘মহানবীর (সা.) আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ-রাষ্ট্র গড়ে তোলার অঙ্গীকার করি’ বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স আগমী শনিবার ‘পরিচ্ছন্নতায় গাফিলতি হলে কঠোর ব্যবস্থা, কোনো অজুহাত চলবে না’  ২১০ মাদরাসা পরিচালককে নিয়ে আস-সুন্নাহর প্রশিক্ষণ সম্পন্ন

আল-হাইয়াতুল উলইয়া ও বেফাকে শীর্ষস্থান অর্জনকারী ‘ঢালকানগর মাদরাসা’র ভর্তি আগামীকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দেশের ঐতিহ্যবাহী ও শীর্ষস্থানীয় দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান ‘মাদরাসা বাইতুল উলূম ঢালকানগর’-এর নতুন শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রমের তারিখ ঘোষণা করা হয়েছে। আল-হাইয়াতুল উলইয়া ও বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ (বেফাক)-এর কেন্দ্রীয় পরীক্ষায় বারবার শীর্ষস্থান অর্জনকারী এই প্রতিষ্ঠানে ১৪৪৭-৪৮ হিজরি (২০২৬-২৭ ঈসায়ী) শিক্ষাবর্ষে সকল বিভাগে ছাত্র ভর্তি করা হবে।

আগামীকাল ৬ শাওয়াল (বৃহস্পতিবার) বাদ ফজর থেকে মাদরাসা ক্যাম্পাসে ভর্তি প্রক্রিয়ার আনুষ্ঠানিকতা শুরু হবে। আগ্রহী শিক্ষার্থীদের নিচের সময়সূচী অনুসরণের জন্য অনুরোধ জানানো হয়েছে:
•    ফরম বিতরণ: বাদ ফজর থেকে সকাল ৯টা পর্যন্ত।
•    লিখিত পরীক্ষা: সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত।
•    মৌখিক পরীক্ষা: লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশের পর।
•    ভর্তি সম্পন্ন: মৌখিক পরীক্ষার চূড়ান্ত ফলাফল ঘোষণার পর।

আরিফ বিল্লাহ আল্লামা মুফতি জাফর আহমাদ (দা.বা.)-এর তত্ত্বাবধানে পরিচালিত সিরাজদিখানের শাখা প্রতিষ্ঠান ‘জামিয়া আশরাফুল মাদারিস কমপ্লেক্স’ (গুলশানে আখতার, বাসাইল)-এর ভর্তি কার্যক্রমও মূল কেন্দ্র অর্থাৎ ঢালকানগর মাদরাসা অফিস থেকেই সম্পন্ন করার বিশেষ সুযোগ রাখা হয়েছে।

এ ছাড়া মাদরাসা বাইতুল উলূম ঢালকানগরের বালিকা শাখা ‘মাদরাসা আয়েশা সিদ্দিকা (রা.)’-এর সকল বিভাগের ভর্তি কার্যক্রম আগামী ৮ শাওয়াল (শনিবার) বাদ ফজর থেকে শুরু হবে ইনশাআল্লাহ।
ভর্তি সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য নিচের নম্বরগুলোতে যোগাযোগ করতে বলা হয়েছে:
•    মাদরাসা অফিস (ছাত্র শাখা): ০১৭৩২-৩২৬৬৯০
•    দফতরে ইমতিহান: ০১৩০৫-২৯২০২৯
•    সিরাজদিখান শাখা: ০১৯১২-৩৮৮২০৯
•    বালিকা শাখা: ০১৭০৯-০৮৫৯১৩

দ্বীনি শিক্ষার এই অনন্য মারকাজে মেধাবী ও আগ্রহী ছাত্রদের সময়মতো উপস্থিত হয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য মাদরাসা কর্তৃপক্ষ আহ্বান জানিয়েছেন।

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ