মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬ ।। ১০ ভাদ্র ১৪৩৩ ।। ১২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সিলেটে হাম উপসর্গে এক শিশুর মৃত্যু বরুড়ায় আহলে সুন্নাত ওয়াল জামাত পরিষদের উদ্যোগে সিরাত সম্মেলন ২৭ আগস্ট কলকাতায় আরও ২০০ হোটেল বন্ধের নোটিশ রুহামা ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় সীরাত কনফারেন্স আগামীকাল ‘সিরাতুন্নবীর আলোকে দেশ পরিচালনা করলেই জুলাইয়ের প্রত্যাশা পূরণ হবে’ সামাজিক মাধ্যমে অপপ্রচার ঠেকাতে কঠোর মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ‘মহানবীর (সা.) আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ-রাষ্ট্র গড়ে তোলার অঙ্গীকার করি’ বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স আগমী শনিবার ‘পরিচ্ছন্নতায় গাফিলতি হলে কঠোর ব্যবস্থা, কোনো অজুহাত চলবে না’  ২১০ মাদরাসা পরিচালককে নিয়ে আস-সুন্নাহর প্রশিক্ষণ সম্পন্ন

বেফাক ও হাইয়াতুল উলয়ায় রওজাতুল জান্নাত মহিলা মাদরাসার যত চমক!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জামিআ রাব্বানিয়া আরাবিয়ার প্রতিষ্ঠাতা মুহতামিম ও শাইখুল হাদিস মুফতি নজরুল ইসলাম ভাসানী (দা. বা.) কর্তৃক পরিচালিত রওজাতুল জান্নাত মহিলা মাদরাসা অতি অল্প সময়ে অবিশ্বাস্য চমক দেখিয়ে দেশব্যাপী সাড়া ফেলে দিয়েছে। 

প্রথমত: প্রতিষ্ঠার মাত্র ৬ষ্ঠ বছরেই মোট ১১৮ জন (দাওরাসহ) পরীক্ষার্থীর মধ্যে ৭২ জন (৬১% গড়ে) মেধাস্থান অর্জন করে -আলহামদুলিল্লাহ- এই প্রতিষ্ঠানকে পৌঁছে দিয়েছে বেফাকের তালিকার সর্বোচ্চ শিখরে। যা দেশের ইতিহাসে এক অবিশ্বাস্য অর্জন। 

দ্বিতীয়ত: আল হাইয়াতুল উলইয়ায় অংশগ্রহণের ২য় বছরেই (২০২৬) সারা বাংলাদেশে ৮৬১৩ জন পরীক্ষার্থীর সম্মিলিত মেধা তালিকার মাত্র ১৭টি মেধাস্থানের ২টিই (৭ম ও ১৪তম) অর্জনের কৃতিত্ব লাভ করেছে রওজাতুল জান্নাত মহিলা মাদরাসা, আলহামদুলিল্লাহ। 

তৃতীয়ত: এই বছর মেশকাত জামাতে সারা বাংলাদেশে ১১৩১৯ জন পরীক্ষার্থীর সম্মিলিত ২৮টি মেধাস্থানের ৪টিই (৩য়, ৫ম, ১৪তম ও ২২তম) অর্জন করেছে রওজাতুল জান্নাত মহিলা মাদরাসা, আলহামদুলিল্লাহ।

চতুর্থত: মেধাস্থান অর্জনের ক্ষেত্রেও প্রতিষ্ঠানটি অবিশ্বাস্য চমক দেখিয়েছে। দাওরাতে ৭ম, মেশকাতে ৩য় ও ৫ম, শরহে বেকায়াতে ৩য় ও ৬ষ্ঠ, মুতাওয়াসসিতায় ৯ম ও ইবতেদাইয়ায় ৩য়সহ সেরা ১০ এ রয়েছে অনেকেই।

উল্লেখ্য, আগামী ৭, ৮ ও ৯ শাউয়াল মোতাবেক ২৭, ২৮, ২৯ মার্চ ২০২৬ ঈসায়ী রোজ শুক্র, শনি ও রবিবার এই মাদরাসায় ভর্তি চলবে। কোটা খালি থাকলে পরবর্তীতেও ভর্তি চলমান থাকবে।
 
এ শিক্ষাবর্ষে শিশু থেকে দাওরায়ে হাদিস পর্যন্ত সকল বিভাগে সীমিত কোটায় ভর্তি নেওয়া হবে। 

ভর্তির জন্য যোগাযোগ: 
অফিস:(পুরুষ) 01901316121 
অফিস:(মহিলা) 01901316120

যাতায়াত: যাত্রাবাড়ী বা চিটাগাংরোড থেকে সাইনবোর্ড হয়ে জালকুড়ি যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র‌ সংলগ্ন জামিআ রাব্বানিয়ার পাশে।
রব্বানীনগর, জালকুড়ি, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ