মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬ ।। ১০ ভাদ্র ১৪৩৩ ।। ১২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সিলেটে হাম উপসর্গে এক শিশুর মৃত্যু বরুড়ায় আহলে সুন্নাত ওয়াল জামাত পরিষদের উদ্যোগে সিরাত সম্মেলন ২৭ আগস্ট কলকাতায় আরও ২০০ হোটেল বন্ধের নোটিশ রুহামা ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় সীরাত কনফারেন্স আগামীকাল ‘সিরাতুন্নবীর আলোকে দেশ পরিচালনা করলেই জুলাইয়ের প্রত্যাশা পূরণ হবে’ সামাজিক মাধ্যমে অপপ্রচার ঠেকাতে কঠোর মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ‘মহানবীর (সা.) আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ-রাষ্ট্র গড়ে তোলার অঙ্গীকার করি’ বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স আগমী শনিবার ‘পরিচ্ছন্নতায় গাফিলতি হলে কঠোর ব্যবস্থা, কোনো অজুহাত চলবে না’  ২১০ মাদরাসা পরিচালককে নিয়ে আস-সুন্নাহর প্রশিক্ষণ সম্পন্ন

বসুন্ধরা মারকাজুল ফিকরিল ইসলামি-তে ভর্তি ৮ শাওয়াল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দেশ-বিদেশের অন্যতম খ্যাতনামা উচ্চতর ইসলামি শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান মারকাজুল ফিকরিল ইসলামি (ইসলামিক রিসার্চ সেন্টার) বাংলাদেশ, বসুন্ধরা-এর নতুন শিক্ষাবর্ষের (১৪৪৭-৪৮ হিজরী) ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এক বিজ্ঞপ্তির মাধ্যমে প্রতিষ্ঠানের পক্ষ থেকে নতুন ও পুরাতন ছাত্রদের ভর্তির যাবতীয় নিয়মাবলি ও সময়সূচী জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন শিক্ষাবর্ষের সকল বিভাগে ভর্তি কার্যক্রম আগামী ৮ শাওয়াল (শনিবার) সকাল ৮:০০ টা থেকে শুরু হবে। ছাত্ররা ওইদিন রাত ৯:০০ টা পর্যন্ত ভর্তির আবেদন ফরম সংগ্রহ করতে পারবেন। তবে নির্দিষ্ট সময়ের পর কোনো আবেদন গ্রহণ করা হবে না বলে জানানো হয়েছে।

প্রতিষ্ঠানটি উচ্চতর গবেষণার মান বজায় রাখতে বিভিন্ন বিভাগে ভর্তির জন্য সুনির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করেছে:
ইফতা ও উলুমুল হাদীস: উচ্চতর ফিকহ (ইফতা) ও উলুমুল হাদীস বিভাগে ভর্তির জন্য শিক্ষার্থীকে দাওরায়ে হাদীসের কেন্দ্রীয় পরীক্ষায় নূন্যতম 'মুমতাজ' (স্টার মার্ক) অর্জন করতে হবে।

উলুমুল কুরআন ও অর্থনীতি (ইকতিসাদ): এই দুই বিভাগে ভর্তির জন্য দাওরায়ে হাদীসের কেন্দ্রীয় পরীক্ষায় নূন্যতম 'মুমতাজ' বা 'জায়্যিদ জিদ্দান' (প্রথম বিভাগ) থাকতে হবে।
দাওরায়ে হাদীস: এই জামাতে ভর্তির আবেদনের জন্য মেশকাত জামাতের কেন্দ্রীয় পরীক্ষায় নূন্যতম 'জায়্যিদ জিদ্দান' অর্জন করা আবশ্যক।
মেশকাত জামাত: এই স্তরে ভর্তির জন্য শরহে বেকায়া জামাতের কেন্দ্রীয় পরীক্ষায় নূন্যতম 'মুমতাজ' বা 'জায়্যিদ জিদ্দান' থাকতে হবে।
ভর্তির আবেদনের সময় শিক্ষার্থীদের অবশ্যই তাদের জাতীয় পরিচয়পত্র (NID) অথবা জন্ম সনদের ফটোকপি এবং সংশ্লিষ্ট কেন্দ্রীয় পরীক্ষার মার্কশিট সংযুক্ত করতে হবে।
প্রতিষ্ঠানের পুরাতন ছাত্রদের আগামী ৯ শাওয়ালের মধ্যে তাদের স্ব-স্ব বিভাগে নতুন করে ভর্তি সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে যে, ভর্তির জন্য নির্ধারিত ফরমে আবেদন করার পর যথাযথ যাচাই-বাছাই ও ভর্তি পরীক্ষার (প্রযোজ্য ক্ষেত্রে) মাধ্যমে যোগ্য ছাত্রদের নির্বাচন করা হবে। 

বসুন্ধরা ইসলামিক রিসার্চ সেন্টারে যাতায়াত: বাংলাদেশের যে কোন প্রান্ত থেকে ঢাকা বসুন্ধরা গেট / যমুনা ফিউচার পার্ক শপিং মলের সামনে নেমে রিক্সাযোগে বসুন্ধরা বড় মসজিদ / বসুন্ধরা ইসলামিক রিসার্চ সেন্টার।

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ