বুধবার, ২৫ মার্চ ২০২৬ ।। ১১ চৈত্র ১৪৩২ ।। ৬ শাওয়াল ১৪৪৭


বেফাকে মুন্সিগঞ্জের জামিআ কাসেমিয়া দারুল উলুমের ঈর্ষণীয় ফলাফল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঐতিহ্যবাহী জামিআ রাব্বানিয়া আরাবিয়ার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল, আদর্শ ছাত্র গড়ার কারিগর, মুফতি নজরুল ইসলাম ভাসানী দামাত বারাকাতুহুমের সুদক্ষ দিকনির্দেশনায় পরিচালিত ‘বেজগাঁও ইউনিয়ন জামিআ কাসেমিয়া দারুল উলুম’ প্রতি বছরের ন্যায় এবারও বেফাক পরীক্ষায় ঈর্ষণীয় ফলাফল ছিনিয়ে এনেছে। কেবল সাফল্যই নয়, মানের বিচারে এবং গড় পাশের হারে মুন্সিগঞ্জ জেলায় শীর্ষস্থান ধরে রেখেছে এই জামিআ।

এবছর বেফাক পরীক্ষায় অংশগ্রহণকারী মোট ছাত্র সংখ্যা ১২৭জন। তন্মধ্যে ফযীলত মারহালায় ৩১ তম। সানাবিয়া উলইয়ায় ২৩ তম। সানাবিয়ায় ১৪ ও ২৭ তম। মুতাওয়াসসিতায় ১০, ১১, ১৩, ১৪ ও ১৫ তম। ইবতেদাইয়ায় ৩, ১৭ ও ২০ তমসহ মোট ৪১ জন ছাত্র মেধাস্থান অর্জন করেছে।

এই জয়যাত্রা ছড়িয়ে পড়েছে আঞ্চলিক বোর্ডেও। মুন্সিগঞ্জ জেলা ও ঢাকা দক্ষিণ কওমী মাদরাসা শিক্ষা বোর্ডে কিতাব বিভাগে হেদায়াতুন্নাহু জামাতে ১ম ও ২য় স্থানসহ ১৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৫ জনই অনন্য মেধাস্থান অর্জন করে মান ও সংখ্যা উভয় বিবেচনায় সর্বোচ্চ সাফল্যের গৌরব অর্জন করেছে । সাফল্যের এই ধারাবাহিকতা বজায় রয়েছে হিফজ ও নাজেরা বিভাগেও; যেখানে ৮৫ জন পরীক্ষার্থীর মধ্যে ২৫ জন মেধা তালিকায় স্থান পেয়ে জামিআর শ্রেষ্ঠত্ব অক্ষুণ্ণ রেখেছে।

এই বিস্ময়কর সাফল্যের রহস্য সম্পর্কে মাদরাসার নায়েবে মুহতামিম মুফতী জামিল আশরাফ রাব্বানী দামাত বারাকাতুহুম আল্লাহ পাকের কৃতজ্ঞতা আদায় করে বলেন, এই সাফল্যের মূলে রয়েছে—জামিআর স্বনামধন্য মুহতামিম আল্লামা মুফতী নজরুল ইসলাম ভাসানী দামাত বারাকাতুহুমের সুদক্ষ পরিচালনা, আসাতিজায়ে কেরামের জানফেঁদা মেহনত এবং সকল সেক্টরে দ্বীনদরদী কমিটিবৃন্দের পূর্ণ সমর্থন ও সহযোগিতা। এ ছাড়া তালিমের পাশাপাশি ছাত্রদের জীবন গঠনের জন্য মুহতামিম সাহেব ও নায়েবে মুহতামিম সাহেবের সাপ্তাহিক ও মাসিক ইসলাহি মজলিস। তাই আপনার সন্তানকে একজন আদর্শ নায়েবে রাসুল হিসেবে গড়তে জামিআ কাসেমিয়া হতে পারে এক শ্রেষ্ঠ ঠিকানা। 

উল্লেখ্য, আগামী ৭ শাওয়াল মোতাবেক ২৭ মার্চ ২০২৬ ঈসায়ী রোজ শুক্রবার থেকে এই জামিআয় ভর্তি চলবে। এ শিক্ষাবর্ষে নূরানী, হিফজ ও কিতাব বিভাগে উর্দূ জামাত থেকে দাওরায়ে হাদিস পর্যন্ত সকল বিভাগে সীমিত কোটায় ভর্তি নেওয়া হবে। 

ভর্তির জন্য যোগাযোগ: 01976-003590,  01868-473252
ঠিকানা: বেজগাঁও ইউনিয়ন কেন্দ্রীয় কবরস্থান কমপ্লেক্স, লৌহজং, মুন্সীগঞ্জ।

যাতায়াত: বাংলাদেশের যেকোনো প্রান্ত হতে পদ্মা সেতুর খাঁনবাড়ি টোল প্লাজায় নেমে অটোযোগে মালির অংক বাজার সংলগ্ন, অথবা মুন্সিগঞ্জ মুক্তারপুর থেকে অটোযোগে বালিগাঁও, অতঃপর মালির অংক বাজার সংলগ্ন "কবরস্থান কমপ্লেক্স মাদরাসা"।

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ