মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬ ।। ১০ ভাদ্র ১৪৩৩ ।। ১২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সিলেটে হাম উপসর্গে এক শিশুর মৃত্যু বরুড়ায় আহলে সুন্নাত ওয়াল জামাত পরিষদের উদ্যোগে সিরাত সম্মেলন ২৭ আগস্ট কলকাতায় আরও ২০০ হোটেল বন্ধের নোটিশ রুহামা ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় সীরাত কনফারেন্স আগামীকাল ‘সিরাতুন্নবীর আলোকে দেশ পরিচালনা করলেই জুলাইয়ের প্রত্যাশা পূরণ হবে’ সামাজিক মাধ্যমে অপপ্রচার ঠেকাতে কঠোর মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ‘মহানবীর (সা.) আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ-রাষ্ট্র গড়ে তোলার অঙ্গীকার করি’ বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স আগমী শনিবার ‘পরিচ্ছন্নতায় গাফিলতি হলে কঠোর ব্যবস্থা, কোনো অজুহাত চলবে না’  ২১০ মাদরাসা পরিচালককে নিয়ে আস-সুন্নাহর প্রশিক্ষণ সম্পন্ন

বেফাকে জামেআ হাকীমুল উম্মতের ঈর্ষণীয় সাফল্য

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের অধীনে অনুষ্ঠিত ৪৯তম কেন্দ্রীয় পরীক্ষায় সর্বমোট ১২৫ জন মেধা স্থান লাভ করে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে জামেআ হাকীমুল উম্মত গুলশানে আখতার কমপ্লেক্স।

কিতাব বিভাগে পরীক্ষার্থী: ২৫০ জন। মেধা তালিকায়: ১২১ জন।
মুমতায: ২১৭ জন।
মেধাস্থানের গড়: ৫৮.৭৩। এই গড় বিবেচনায় সারা দেশে বেফাকের তালিকার শীর্ষে উঠে আসে জামেআ হাকীমুল উম্মত-এর নাম।
ইবতিদাইয়ায়: ৩য়, ৫ম, ৮ম, ৯ম (২ জন), দশম (৩ জন) সহ মোট ৭৩ জন মেধা তালিকায়।
মুতাওয়াসসিতায়: ৭ম, ৮ম, ৯ম ও দশমসহ ৩৫ জন মেধা তালিকায়।
সানাবিয়া, সানাবিয়া উলয়া ও ফযিলতে যথাক্রমে ৪ জন, ৭ জন ও ২জন মেধা তালিকায় স্থান লাভ করেছে।

এছাড়াও হিফজুল বিভাগে ৪ জনসহ সর্বমোট ১২৫ জন মেধা তালিকায় স্থান লাভ করেছে।
এই অসাধারণ সাফল্যে জামেআর প্রতিষ্ঠাতা রঈসুল জামেআ শায়খুল হাদীস আরেফবিল্লাহ আল্লামা শাহ আব্দুল মাতীন বিন হুসাইন প্রথমত আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করেন। পাশাপাশি জামেআর শিক্ষক-শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীদেরকে আন্তরিক মোবারকবাদ জানান। তিনি চান জামেআ হাকীমুল উম্মতকে আকাবের ও আসলাফের নমুনায় পরিচালনা করে এখান থেকে দক্ষ, মুহাক্কিক ও আল্লাহওয়ালা আলেম তৈরি করতে।

আগামী ৭ ও ৮ শাওয়াল /২৭ ও ২৮ মার্চ রোজ শুক্র ও শনিবার ভর্তি নেওয়া হবে। 
উভয় দিন সকাল ৮.০০টা থেকে ফরম সংগ্রহ করতে হবে।

যাতায়াত: জুরাইন/পোস্তগোলা থেকে সি.এন.জিতে ব্রীজ পার হয়ে বামে ইকুরিয়া বাজার। সেখান থেকে সি.এন.জিতে জিয়ছতলা পৌঁছে বাঁ-দিকের রাস্তায় নিকটেই জামেআ হাকীমুল উম্মত (আড়াকুল বড় মাদরাসা)

যোগাযোগ : অফিস: 01312226444
নায়েবে মুহতামিম: 01748101530
নাযেমে তা'লীমাত: 01731959846

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ