সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

দাওরায়ে হাদিস পরীক্ষার ফলাফল প্রকাশ কাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আগামীকাল ৪ শাওয়াল ১৪৪৭ হিজরি, ২৪ মার্চ ২০২৬ ঈসাব্দ মঙ্গলবার দুপুর ২টার পর ১৪৪৭ হিজরি/২০২৬ ঈসাব্দের দাওরায়ে হাদিস (তাকমীল) পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। 

আল-হাইআতুল উলয়া লিল-জামিআতিল কওমিয়া বাংলাদেশের অফিস ব্যবস্থাপক মু. অছিউর রহমান সোমবার (২৩ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ফলাফল প্রকাশ উপলক্ষে আয়োজিত স্থায়ী কমিটির সভায় আল-হাইআতুল উলয়া লিল-জামিআতিল কওমিয়া বাংলাদেশ এর মুহতারাম চেয়ারম্যান মুহিউসসুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান ফলাফল ঘোষণা করবেন। সভায় পরীক্ষা মনিটরিং সেলের সদস্যবৃন্দ, পরীক্ষা উপকমিটির সদস্যবৃন্দ এবং নিরীক্ষকবৃন্দ উপস্থিত থাকবেন। 
ফলাফল প্রকাশের পর নিচের লিংকে প্রবেশ করে ব্যক্তিগত ও মাদরাসার ফলাফল দেখা যাবে: 

https://hems.alhaiatululya.org
https://hems.alhaiatululya.org/exam-result

সকল মাদরাসার অ্যাডমিন HEMS সফটওয়্যারের নিজ নিজ আইডিতে প্রবেশ করে স্ব স্ব মাদরাসার ফলাফল প্রিন্ট করতে পারবেন। 

বোর্ড অ্যাডমিনগণও নিজ নিজ আইডিতে প্রবেশ করে স্ব স্ব অধিভুক্ত সকল মাদরাসার ফলাফল দেখতে ও প্রিন্ট করতে পারবেন।

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ