মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬ ।। ১০ চৈত্র ১৪৩২ ।। ৫ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে প্রাণ গেল ইমামসহ দুজনের দাওরায়ে হাদিসে ছাত্রীদের মধ্যে মেধা তালিকায় সেরা দশে যারা যুক্তরাষ্ট্র-ইরানের চলমান সংঘাত মধ্যস্থতায় এগিয়ে আসছে পাকিস্তান বেফাকের পর হাইয়াতুল উলয়ায়ও ঢালকানগর মাদরাসার ঈর্ষণীয় ফলাফল বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার নির্দেশনা প্রধানমন্ত্রীর দাওরায়ে হাদিসে ছাত্রদের মধ্যে মেধা তালিকায় শীর্ষ দশে যারা দাওরায়ে হাদিসে মেধা তালিকায় দ্বিতীয় পটিয়া মাদরাসা দাওরায়ে হাদিসে বালিকা শাখায় দেশসেরা ফাতিমাতুযযাহরা রা.মহিলা মাদরাসা ঢাকা দাওরায়ে হাদিসে ছাত্রীদের ফলাফলে সেরা যে তিন মাদরাসা দাওরায়ে হাদিসে দেশসেরা ঢালকানগর মাদরাসা

কোন মাদরাসায় কবে ভর্তি?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পবিত্র ঈদুল ফিতর শেষে দেশের কওমি মাদরাসাগুলোতে শুরু হচ্ছে শিক্ষাবর্ষ। আগামী সপ্তাহের শুরুতেই খুলবে মাদরাসাগুলো। ইতোমধ্যে নতুন বছরের ভর্তি প্রস্তুতি শুরু হয়ে গেছে। শিক্ষার্থীরা কে কোন মাদরাসায় ভর্তি হবেন সেটা নিয়ে ভাবছেন। অনেক মাদরাসা রমজানেই ভর্তি কার্যক্রম শুরু করেছে। তবে মাদরাসা খোলার পরও কয়েক দিন ভর্তি নেবে। এখানে দেশের উল্লেখযোগ্য বেশ কিছু মাদরাসার ভর্তি তথ্য তুলে ধরা হলো-

হাটহাজারী মাদরাসা

দেশের শীর্ষ দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসায় ৮ শাওয়াল ১৪৪৭ হিজরি মোতাবেক ২৮ মার্চ ২০২৬ শনিবার হতে সকল বিভাগ খোলা হবে। একই দিন থেকে ১৪৪৭-৪৮ হিজরি শিক্ষাবর্ষের নতুন-পুরাতন সকলের ভর্তি কার্যক্রম শুরু হবে।

 এবারের ভর্তি বিজ্ঞপ্তিতে নতুন ছাত্রদের জন্য বিশেষ নিয়মের উল্লেখযোগ্য হলো, ভর্তিচ্ছুক নতুন ছাত্রদেরকে সাবেক শিক্ষা-প্রতিষ্ঠানের ছাড়পত্র অথবা জামিয়ার শুভাকাঙ্ক্ষী বা নির্ভরযোগ্য কোনো আলেমের প্রত্যয়নপত্রের মূল কপি দরখাস্তের সাথে দাখিল করতে হবে। আবেদনপত্র জমা দেওয়া ও ছবিযুক্ত প্রবেশপত্র বিতরণ ৯ শাওয়াল। লিখিত ভর্তি পরীক্ষা ১২ শাওয়াল। এছাড়া ভর্তি পরীক্ষার তিন দিনের মধ্যে উত্তীর্ণ ছাত্রদের নাম প্রকাশ করে ভর্তি ফরম বিতরণ করা হবে। শুধু ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ ছাত্ররাই জামিয়ায় ভর্তির সুযোগ পাবে। যোগাযোগ: 01814-472030

পটিয়া মাদরাসা চট্টগ্রাম

আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার ১৪৪৭-৪৮ হিজরি শিক্ষাবর্ষের নতুন ছাত্রদের ভর্তি কার্যক্রম শুরু হবে ৭ শাওয়াল থেকে। ভর্তি কার্যক্রম চলবে ২ সপ্তাহ পর্যন্ত। যোগাযোগ: : ০১৮১৬-০৯৬৪৩৩, ০১৭৪৫৪৫৪৫৪৫৪

 ফরিদবাদ মাদরাসা ঢাকা

রাজধানীর জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম ফরিদবাদ মাদরাসার ১৪৪৭-৪৮ হিজরি শিক্ষাবর্ষের নতুন ছাত্রদের ৭ শাওয়াল ১৪৪৭ হিজরি মোতাবেক ২৬ মার্চ ২০২৬ বৃহস্পতিবার থেকে ১০ শাওয়াল পর্যন্ত কোটা খালি থাকাসাপেক্ষে ভর্তি কার্যক্রম চলবে। যোগাযোগ-০১৯০১৫১৮৬০১

 যাত্রাবাড়ী বড় মাদরাসা

জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া যাত্রাবাড়ী মাদরাসার ১৪৪৭-৪৮ হিজরি শিক্ষাবর্ষের নতুন ছাত্রদের ভর্তি কার্যক্রম ৬ শাওয়াল থেকে শুরু হবে। দাওরায় ভর্তিচ্ছু ছাত্রদের মেশকাতের রেজাল্টসহ পরীক্ষার প্রবেশপত্র সঙ্গে আনতে হবে। যোগাযোগ:  ০১৮৮৫-৯৮২১২২, ০১৭১০০১২১৮৯

 জামিয়া রাহমানিয়া আরাবিয়া সাত মসজিদ

বেফাক মহাসচিব মুফতি মাহফুজুল হক পরিচালিত জামিয়া রাহমানিয়া আরাবিয়া মোহাম্মাদপুর (সাত মসজিদ) ঢাকার ১৪৪৭-৪৮ হিজরির নতুন শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তিতে বলা হয়, ৫-৭ শাওয়াল সন্ধ্যা ৭টার মধ্যে জামিয়ায় উপস্থিত হয়ে ফরম সংগ্রহ ও পূরণ করে জমা দিয়ে প্রবেশপত্র সংগ্রহ করবে। ফরম জমা দেয়ার সময় সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি ও জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম সনদ অনুযায়ী ফরম পূরণ করত ফটোকপি জমা দিতে হবে। প্রথম দুই জামাতের ভর্তি পরীক্ষা শুধু মৌখিক হবে। আর অবশিষ্ট সকল জামাতে লিখিত ও মৌখিক উভয় ভাবে হবে। প্রথম দুই জামাতের ভর্তি পরীক্ষা ৭ ও ৮ শাওয়াল সকাল ৯:০০ টা থেকে শুরু হবে এবং ফলাফল ১ম দিন বাদ আসর এবং ২য় দিন সকাল ৯.০০টায় ও বাদ আসর প্রকাশ করা হবে। ফলাফল প্রকাশের পরপর ভর্তি কাজ সম্পন্ন করবে।

মিজান জামাত থেকে তাকমিল পর্যন্ত ছাত্রদের লিখিত ভর্তি পরীক্ষা ৮ শাওয়াল সকাল ৮:০০ থেকে শুরু হবে। লিখিত পরীক্ষার জন্য ৭:৩০ মি. পরীক্ষার হলে প্রবেশ করতে হবে। ফলাফল বাদ আসর প্রকাশ করা হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা বাদ মাগরিব শুরু হবে।

উভয় পরীক্ষা বিবেচনায় ভর্তির উপযুক্ত ছাত্রদের চূড়ান্ত তালিকা পরীক্ষা পরবর্তী দিন সকাল ৯.০০টায় প্রকাশ করা হবে। ফলাফল প্রকাশের পরপর (জোহরের পূর্বেই) ভর্তি কাজ সম্পন্ন করবে। যোগাযোগ: ০১৭১৪৯৭৩৮০৭

জামিয়াতুল আবরার রাহমানিয়া ঢাকা

মুফতি মানসুরুল হক পরিচালিত জামিয়াতুল আবরার রাহমানিয়া ঢাকা মোহাম্মাদপুরের ১৪৪৭-৪৮ হিজরির নতুন শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তিতে বলা হয়-

৭ শাওয়াল: নতুন ছাত্রদের ভর্তি ফরম সংগ্রহ, তাইসীর-নাহবেমীর ছাত্রদের ভর্তি  পরীক্ষা(মৌখিক) ও ভর্তি। ৮ শাওয়াল:  হেদয়াতুন্নাহু-তাখাসসুস ভর্তিচ্ছু নতুন ছাত্রদের  লিখিত ও মৌখিক পরীক্ষা। লিখিত পরীক্ষার সাথে সাথে মতন খানী ও কেরাআতেরও পরীক্ষা হবে। বেফাক পরীক্ষার নির্ধারিত নম্বর (সংযুক্ত পৃষ্ঠা দ্রষ্টব্য) দিয়ে ভর্তিচ্ছু ছাত্রদের শুধু মতনখানী ও কেরা‘আতের পরীক্ষা হবে।

এছাড়া শরহে জামী থেকে উপরের জামাতগুলোতে ভর্তি হওয়ার জন্য জামিআর কোনো উস্তাদের  সত্যায়ন অথবা সুপারিশ লাগবে। বেফাক পরীক্ষার নম্বর দিয়ে ভর্তি হওয়ার জন্য ইবতিদায়ী আউয়ালে ১০ পর্যন্ত, উস্তানী আউয়ালে ২০ পর্যন্ত সিরিয়ালে, উস্তানী সালেস ও সানাবী সানীতে যে কোন সিরিয়ালে থাকতে হবে এবং নেহায়ী সানীতে মুমতায হতে হবে। নতুন ছাত্রদের ভর্তি পরীক্ষায় কোন একটি প্রশ্নের উত্তর উর্দুতে চাওয়া হবে এবং সেটি লাযেম (আবশ্যকীয়) থাকবে। ইবতিদায়ী আউয়াল ও ইবতিদায়ী সানী জামা‘আতে ভর্তির জন্য সংশ্লিষ্ট ছাত্রের নির্ধারিত অভিভাবকের মাদরাসায় উপস্থিত হয়ে অভিভাবক ফরম পূরণ করে তাতে স্বহস্তে দস্তখত করা আবশ্যক। যোগাযোগ: ০১৭৮৩-৬১৪১১১

জামিয়া শারইয়্যাহ মালিবাগ ঢাকা

জামিয়া শারইয়্যাহ মালিবাগ মাদরাসায় নতুন ছাত্র ভর্তি ৮ শাওয়াল সকাল ৬.৩০ মিনিটে জামিয়ার মসজিদের নিচতলার বারান্দা (৬টি টেবিল) হতে ভর্তি ফরম সংগ্রহ করবে। একই দিনে নতুন ছাত্রদের লিখিত ও মৌখিক পরীক্ষা নেওয়া হবে। এবং উভয় পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রদের তালিকা প্রকাশ করা হবে। পরদিন তালিকাভুক্ত ছাত্রদের ভর্তি নেওয়া হবে।

জামিয়াতুল উলূমিল ইসলামিয়া

জামিয়াতুল উলূমিল ইসলামিয়া ঢাকার ১৪৪৭-৪৮ হিজরি শিক্ষাবর্ষের নতুন ছাত্রদের ০৮ শাওয়াল ১৪৪৭ হিজরি মোতাবেক ২৮ মার্চ ২০২৬ ঈসায়ী শনিবার ভর্তিকার্যক্রম শুরু হবে। এবং কোটা খালি থাকা সাপেক্ষে ভর্তি কার্যক্রম চলবে।

ভর্তিচ্ছুক প্রত্যেক ছাত্রকে পূর্ববর্তী জামাতের (বেফাক/সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের) বার্ষিক পরীক্ষায় কমপক্ষে মুমতায বিভাগে উত্তীর্ণ হতে হবে এবং নম্বরপত্র সঙ্গে নিয়ে আসতে হবে।

সকাল ৬টা থেকে ৮টা ৩০ মিনিটের মধ্যে ১০১ নং কক্ষে ফরম জমা দিতে হবে। লিখিত পরীক্ষার সময় সকাল ৯ টা থেকে ১০ টা পর্যন্ত। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের পরবর্তীতে মৌখিক যাচাই প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হবে। মৌখিক যাচাইয়ে উত্তীর্ণরা ভর্তিযোগ্য বলে বিবেচিত হবে। 01714551178 ও  01992774675।

ঢালকানগর মাদরাসা

মাদরাসা বাইতুল উলুম ঢালকানগর মাদরাসার ১৪৪৭-৪৮ হিজরি শিক্ষাবর্ষের নতুন ছাত্রদের ভর্তি  ফরম বিতরণ: ২৬ মার্চ বাদ ফজর থেকে সকাল ৯.০০টা পর্যন্ত। লিখিত পরীক্ষা: একইদিন সকাল ৯.০০ থেকে ১১.০০ পর্যন্ত। মৌখিক পরীক্ষা: লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশের পর থেকে। নতুন ছাত্রদের ভর্তি: মৌখিক পরীক্ষার ফলাফল প্রকাশের পর থেকে। মাদরাসার অফিস : ০১৭৩২-৩২৬৬৯০

শেখ জনূরুদ্দীন রহ. দারুল কুরআন চৌধুরীপাড়া মাদরাসা

রাজধানীর চৌধুরীপাড়ায় অবস্থিত শেখ জনূরুদ্দীন রহ. দারুল কুরআন মাদরাসার ১৪৪৭-৪৮ হিজরির নতুন শিক্ষাবর্ষের ভর্তি ৮ শাওয়াল থেকে ১০ শাওয়াল মোতাবেক ২৮ মার্চ থেকে ৩০ মার্চ পর্যন্ত ৩ দিন নেওয়া হবে। যোগাযোগ: ১৭১৬-১১৭৪১৩ (নাজেমে তালিমাত), ০১৮১৯-১৪৪৬৮১ (সহকারী নাজেমে তালিমাত)।

শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার ঢাকা

রাজধানীর ঐতিহ্যবাহী গবেষণাধর্মী প্রতিষ্ঠান শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার ঢাকার ১৪৪৭-৪৮ হিজরি শিক্ষাবর্ষের ভর্তি শুরু ৬ শাওয়াল বুধবার সকাল ৯টা থেকে। জানা যায়, দাওরায়ে হাদিসে ১২০ জন এবং মিশকাত জামাতে ১০০ জন শিক্ষার্থী ভর্তি নেওয়া হবে। যোগাযোগ 01723-222241 (শিক্ষাসচিব)।

ইসলামিক রিসার্চ সেন্টার বসুন্ধরা

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশে ভর্তি ফরম বিতরণ শুরু হবে ৮ শাওয়াল থেকে। 

যাতায়াত : বাংলাদেশের যে কোন প্রান্ত থেকে ঢাকা বসুন্ধরা গেট / যমুনা ফিউচার পার্ক শপিং মলের সামনে নেমে বসুন্ধরা ইউনিফর্ম বিশিষ্ট যেকোন রিক্সা ওয়ালাকে বড় মসজিদের কথা বললে আপনার গন্তব্যস্থল বসুন্ধরা ইসলামিক রিসার্চ সেন্টারে নিয়ে যাবে।

জামিয়া হোসাইনিয়া ইসলামিয়া আরজাবাদ ঢাকা

ঢাকার মিরপুর দারুস সালামে অবস্থিত ঐতিহ্যবাহী 'জামিযা হোসাইনিয়া ইসলামিয়া আরজাবাদ'-এ ১৪৪৭-৪৮ হিজরি শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। নতুন ছাত্রদের জন্য উর্দু থেকে দাওরায়ে হাদীস এবং মক্তব ও নাজেরা বিভাগে ভর্তি পরীক্ষা ২৫ মার্চ ২০২৬ (৫ শাওয়াল) থেকে শুরু হয়ে ৩১ মার্চ পর্যন্ত চলবে। 

ইফতা বিভাগে ভর্তির জন্য আল হাইয়াতুল উলিয়া পরীক্ষায় নির্দিষ্ট নম্বর বা মমতাজ প্রাপ্তির শর্তসহ লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। প্রতিটি জামাতে ভর্তির ক্ষেত্রে নির্ধারিত কিতাবসমূহের ওপর পরীক্ষা গ্রহণ করা হবে এবং সকল ছাত্রের জন্য কুরআন শরীফ পরীক্ষা দেওয়া বাধ্যতামূলক। ভর্তির সময় জন্ম নিবন্ধন বা ভোটার আইডি কার্ডের ফটোকপি, পাসপোর্ট সাইজ ছবি ও প্রত্যয়নপত্র অবশ্যই সাথে আনতে হবে। বিস্তারিত তথ্যের জন্য মাদরাসা অফিসে যোগাযোগ করুন অথবা ফোন করুন: ০২-২২৬৬২৩৬৩৯ , ০১৭৩১-৭৪১৬০৫ নম্বরে। 01917959799 মাওলানা মুফতি রহমতে এলাহী আরমান।

জামিয়া মাদানিয়া বারিধারা ঢাকা

জামিয়া মাদানিয়া বারিধারা মাদরাসা ১৪৪৭-৪৮ হিজরি শিক্ষাবর্ষের নতুন ছাত্রদের ভর্তি কার্যক্রম ২৮ থেকে ৩১ মার্চ পর্যন্ত। মাদরাসার ভর্তি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৫-৭ শাওয়াল সন্ধ্যা ৭টার মধ্যে জামিয়ায় উপস্থিত হয়ে ফরম সংগ্রহ ও পূরণ করে জমা দিয়ে প্রবেশপত্র সংগ্রহ করবে। 

ফরম জমা দেওয়ার সময় সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি ও জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম সনদ অনুযায়ী ফরম পূরণ করত ফটোকপি জমা দিতে হবে। প্রথম দুই জামাতের ভর্তি পরীক্ষা শুধু মৌখিক হবে। আর অবশিষ্ট সকল জামাতে লিখিত ও মৌখিক উভয় ভাবে হবে। প্রথম দুই জামাতের ভর্তি পরীক্ষা ৭ ও ৮ শাওয়াল সকাল ৯:০০টা থেকে শুরু হবে এবং ফলাফল ১ম দিন বাদ আসর এবং ২য় দিন সকাল ৯.০০টায় ও বাদ আসর প্রকাশ করা হবে। ফলাফল প্রকাশের পরপর ভর্তি কাজ সম্পন্ন করবে। মিজান জামাত থেকে তাকমিল পর্যন্ত ছাত্রদের লিখিত ভর্তি পরীক্ষা ৮ শাওয়াল সকাল ৮:০০ থেকে শুরু হবে।

 লিখিত পরীক্ষার জন্য ৭:৩০ মি. পরীক্ষার হলে প্রবেশ করতে হবে। ফলাফল বাদ আসর প্রকাশ করা হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা বাদ মাগরিব শুরু হবে। উভয় পরীক্ষা বিবেচনায় ভর্তির উপযুক্ত ছাত্রদের চুড়ান্ত তালিকা পরীক্ষা পরবর্তী দিন সকাল ৯.০০টায় প্রকাশ করা হবে। ফলাফল প্রকাশের পরপর (যোহরের পূর্বেই) ভর্তি কাজ সম্পন্ন করবে।

জামিয়া রাব্বানিয়া আরাবিয়া নারায়ণগঞ্জ

১৪৪৭-৪৮ হিজরি শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম ৬ শাওয়াল সকাল ৮টা থেকে শুরু হবে। তবে কোটা খালি থাকলে ৭ শাওয়ালও ভর্তি চলবে। সকাল আটটা থেকে নয়টা পর্যন্ত কেবল এক ঘণ্টা ফরম বিতরণ চলবে। যাতায়াত: রব্বানী নগর, জালকুড়ি, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। যোগাযোগ: ০১৯০১৩১৬১৩৬

জামিইয়াতুত তারবিয়াহ আলইসলামিয়া কলাতিয়া কেরানীগঞ্জ ঢাকা

শায়খুল হাদীস আল্লামা মামুনুল হক প্রতিষ্ঠিত 'জামিইয়াতুত তারবিয়াহ আলইসলামিয়া'য় ১৪৪৭-৪৮ হিজরি শিক্ষাবর্ষের নতুন ও পুরাতন ছাত্র ভর্তি কার্যক্রম আগামী ৭ শাওয়াল থেকে শুরু হতে যাচ্ছে। এখানে মক্তব-হিফজ ও কিতাব বিভাগের পাশাপাশি উচ্চতর তখাসসুস ফিল ফিকহ (ইফতা) ও তখাসসুস ফিস সিয়াসাহ বিভাগে ভর্তির সুযোগ রয়েছে।

 ভর্তিচ্ছুদের জন্য ইবতিদাইয়্যাহ থেকে শুরু করে ফযীলত পর্যন্ত প্রতিটি জামাতে নির্দিষ্ট কিতাবের ওপর দাখেলা পরীক্ষা গ্রহণ করা হবে। ভর্তির সময় দুই কপি পাসপোর্ট সাইজ ছবি, ছাত্রের এনআইডি বা জন্ম নিবন্ধনের ফটোকপি এবং অভিভাবকের এনআইডির ফটোকপি জমা দেওয়া বাধ্যতামূলক। কিতাব বিভাগের গরীব ও মেধাবী শিক্ষার্থীদের জন্য মাদরাসা কর্তৃপক্ষ বিশেষ স্কলারশিপের সুব্যবস্থা রেখেছে। ঢাকার পাউয়ার হাউজ সংলগ্ন বাবরি মসজিদ ও তারবিয়াহ স্থায়ী ক্যাম্পাসে ভর্তির বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন: 01731-602459 অথবা 01643-298720 নম্বরে।

মাদরাসা দারুর রাশাদ ঢাকা

মাদরাসা দারুর রাশাদ, পল্লবী, মিরপুর-১২, ঢাকার ১৪৪৭-৪৮ হিজরি শিক্ষাবর্ষের সকল বিভাগে নতুন ছাত্রদের ভর্তি ২৬ থেকে ৩০ মার্চ পর্যন্ত।

জামেউল উলুম মাদরাসা মিরপুর ঢাকা

মিরপুর-১৪ জামেউল উলুম মাদরাসায় ১৪৪৭-৪৮ হিজরি শিক্ষাবর্ষের সকল বিভাগে নতুন ছাত্রদের ভর্তি কার্যক্রম শুরু হবে ৭ শাওয়াল। জামাতভিত্তিক ভর্তি পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে তাদেরকে কোটাসাপেক্ষে ভর্তি নেবে।

জামিয়াতুল উলূম আল-ইসলামিয়া কেরানীগঞ্জ কলাতিয়া

প্রতিষ্ঠানটির লক্ষ্য শুধুমাত্র পাঠ্যপুস্তকভিত্তিক শিক্ষা প্রদান নয়; বরং শিক্ষার্থীদের মধ্যে দ্বীনি চেতনা, আদব-আখলাক ও সুন্নাহভিত্তিক জীবনধারা গড়ে তোলা। শান্ত পরিবেশ, সুশৃঙ্খল শিক্ষাব্যবস্থা এবং অভিজ্ঞ শিক্ষকদের তত্ত্বাবধানে এখানে শিক্ষার্থীদের জন্য তৈরি হয়েছে এক অনুকূল ইলমি পরিবেশ। দ্বীনি শিক্ষায় আগ্রহী শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য এটি হতে পারে একটি নির্ভরযোগ্য ও পছন্দনীয় প্রতিষ্ঠান।

প্রতিষ্ঠানটির ফযীলত (মিশকাত), দাওরায়ে হাদীস, ইফতা, আদব ও দাওয়াহ বিভাগের সকল শিক্ষার্থীদের জন্য এবং অন্যান্য শ্রেণীর মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের জন্য পূর্ণ স্কলারশিপের সুবিধা রয়েছে। ভর্তি ও বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ: মোবাইল: +8801933339991, +8801715963350

মারকাযুল লুগাতিল আরাবিয়্যাহ বাংলাদেশ

শায়েখ মহিউদ্দীন ফারুকী পরিচালিত আরবি ভাষা ও সাহিত্য কেন্দ্র। আরবি ভাষা ও সাহিত্য শিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের জন্য আনন্দের সংবাদ! মারকাযুল লুগাতিল আরাবিয়্যাহ বাংলাদেশে নতুন শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু হয়েছে।

ভর্তি পরীক্ষা: ৬ শাওয়াল সকাল সাড়ে ১০টায় লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ৮ শাওয়ালের মধ্যে ভর্তি সম্পন্ন করবে।

ঠিকানা: মোহাম্মদপুর বেড়িবাঁধ থেকে ওয়াশপুর টাওয়ার নেমে, টুটালিয়াপাড়া মেডামবাড়ি আরবি মাদরাসা? যোগাযোগ: 01736-211252, 01612-638402, 01881-494206, 01732-412512, 01772-63770, 01879-365379

মা-হাদু রাবেয়া দারুল উলূম আমিনপুর, সোনারগাঁ, নারায়ণগঞ্জ

​১লা রমজান ও ৭ই শাওয়াল থেকে (২টি ইমতিহান)। ​ভর্তি ফরম প্রাপ্তির যোগ্যতা: তাকমীল জামাতে 'মুমতাজ' প্রাপ্ত। ​বৃত্তি: মেধাবী ও পরিশ্রমী শিক্ষার্থীদের জন্য ৮০০০ টাকা পর্যন্ত বিশেষ বৃত্তির ব্যবস্থা রয়েছে। ​যোগাযোগ: 01906-101273, ​01942-979908

​যাতায়াত ব্যবস্থা: ​গুলিস্তান থেকে বাসে চৈতি গার্মেন্টস কিংবা মোগড়াপাড়া বাসস্ট্যান্ড। সেখান থেকে অটোতে গোয়ালদী বড় মাদরাসা।

 মাদরাসাতুল ইখলাস ঢাকা

নতুন শিক্ষাবর্ষে প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত সীমিত পরিসরে ভর্তি চলছে। আসন ফুরিয়ে যাওয়ার পূর্বেই ভর্তি নিশ্চিত করুন। যাতায়াত নির্দেশনা: যেকোন স্থান থেকে “সাইনবোর্ড” হয়ে “সানারপাড় বাস স্ট্যান্ড” নামতে হবে। বাসস্ট্যান্ডের দক্ষিণ পাশে রহিম মার্কেট সংলগ্ন আল-ফেসানী জামে মসজিদের পাশে ৬ তলা ভবনে মাদ্রাসাটি অবস্থিত।

প্রতিষ্ঠাতা মুহতামিম: মুফতি হুজাইফা আল মাহদী মোবাইল: 01973883159 / 01821883159

মারকাযু শাইখিল ইসলাম আল মাদানী

ঢাকার খিলগাঁও তিতাস রোডে অবস্থিত উচ্চতর ইসলামী শিক্ষা ও গবেষণা কেন্দ্র 'মারকাযু শাইখিল ইসলাম আল মাদানী'-তে ২০২৬ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু হচ্ছে। হিফজ ও মাদানী নেসাবে নতুন ছাত্রদের ভর্তি পরীক্ষা ২৫-২৯ মার্চ এবং ইফতার ভর্তি পরীক্ষা ২৭-২৮ মার্চ সকাল ৯টা থেকে অনুষ্ঠিত হবে। 

হিফজ থেকে শুরু করে দাওরায়ে হাদীস (তাকমীল) ও ইফতা বিভাগ পর্যন্ত প্রতিটি স্তরে নির্দিষ্ট কিতাবসমূহের ওপর পরীক্ষা গ্রহণ করা হবে। পুরাতন ছাত্রদের ভর্তির জন্য ২৬-২৭ মার্চ তারিখ নির্ধারণ করা হয়েছে। আধুনিক ও উচ্চতর দ্বীনি শিক্ষার সমন্বয়ে পরিচালিত এই প্রতিষ্ঠানে মেধা যাচাইয়ের মাধ্যমে ছাত্র ভর্তি করা হবে। ভর্তির বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন: ০১৬০১-৭০৬০১৬ অথবা ০১৬৮৭-৭০৬৬৫৮ নম্বরে।

 আসহাবুস সুফফাহ মাদরাসা ময়মনসিংহ

আধুনিক শিক্ষা ও ধর্মীয় মূল্যবোধের সমন্বয়ে একটি আলোকিত জাতি গঠনের প্রত্যয় নিয়ে ময়মনসিংহে যাত্রা শুরু করেছে ‘মাদরাসায়ে আসহাবুস সুফফাহ এন্ড ইসলামিক একাডেমি’। চর কালিবাড়ী এলাকায় অবস্থিত এই শিক্ষা প্রতিষ্ঠানটি ইতিপূর্বেই অভিভাবক মহলে বেশ সাড়া ফেলেছে। জেনারেল ও নূরানী বিভাগে ভর্তি চলবে ১লা ডিসেম্বর থেকে ৩রা জানুয়ারি পর্যন্ত। অন্যদিকে হিফজ বিভাগে ১লা রমজান থেকে ১০ই শাওয়াল পর্যন্ত ভর্তির সুযোগ থাকছে। উল্লেখ্য যে, আগামী ৪ জানুয়ারি নতুন বছরের ‘সবক উদ্বোধন’ অনুষ্ঠানের তারিখ নির্ধারণ করা হয়েছে।

যোগাযোগের ঠিকানা: প্রতিষ্ঠানটি ময়মনসিংহের ৩নং ওয়ার্ডের অন্তর্গত চর কালিবাড়ী (শিকল ডোর এন্ড স-মিল ভবন) এলাকায় অবস্থিত। যেকোনো তথ্য বা ভর্তির জন্য সরাসরি যোগাযোগ করা যাবে নিচের নম্বরগুলোতে: মোবাইল: ০১৮৮৯-৬২৭৫৯২, মুহতামিম: ০১৭২৩-২৩৬৮১৩

জামি'আ ইসলামিয়া বাইতুল আমান

ঢাকার আদাবর-১৬ এলাকায় অবস্থিত 'জামি'আ ইসলামিয়া বাইতুল আমান'-এ নতুন শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। নতুন ছাত্রদের জন্য নূরানী, হিফজ ও কিতাব বিভাগে (ইবতেদাইয়াহ থেকে তাকমীল) ভর্তির সুযোগ রয়েছে, যার পরীক্ষা ও ভর্তি ৮ থেকে ১০ই শাওয়াল অনুষ্ঠিত হবে।

ভর্তির জন্য শিক্ষার্থীর জন্ম নিবন্ধন বা জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও ২ কপি পাসপোর্ট সাইজের ছবিসহ অভিভাবকের উপস্থিতি বাধ্যতামূলক। এখানে নিয়মিত পড়াশোনার পাশাপাশি এতিম ও নিরীহ ছাত্রদের জন্য খাবারের খরচে বিশেষ ছাড়ের সুব্যবস্থা রাখা হয়েছে। আবাসিক ও অনাবাসিক উভয় শাখায় অত্যন্ত সুশৃঙ্খল পরিবেশে দ্বীনি শিক্ষার নিশ্চয়তা দিচ্ছে এই প্রতিষ্ঠানটি। ভর্তির ফি এবং মাসিক প্রদেয়সহ বিস্তারিত তথ্যের জন্য সরাসরি মাদরাসা কার্যালয়ে যোগাযোগের অনুরোধ করা হয়েছে।

জামিয়া আশরাফিয়া নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের ফতুল্লাধীন সাইনবোর্ড শান্তিধারা এলাকায় অবস্থিত 'জামিয়া আশরাফিয়া' মাদরাসায় ১৪৪৭-৪৮ হিজরি শিক্ষাবর্ষের ছাত্র ভর্তি কার্যক্রম শুরু হতে যাচ্ছে। আগামী ৬ ও ৭ই শাওয়াল নতুন ছাত্রদের লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং ১লা শাওয়াল থেকেই সিট বণ্টন ও খানা জারি করা হবে। মাদরাসাটিতে ইফতার, দাওরায়ে হাদীস (তাকমীল), হিফজ ও মক্তবসহ বিভিন্ন জামাতে মেধাবী ছাত্রদের ভর্তির সুযোগ রয়েছে।

 ভর্তির সময় ডিজিটাল জন্ম নিবন্ধন বা ভোটার আইডি কার্ডের ফটোকপি জমা দেওয়া এবং নির্দিষ্ট জিম্মাদার উস্তাদগণের মাধ্যমে প্রক্রিয়া সম্পন্ন করা বাধ্যতামূলক। আগামী ১১ই শাওয়াল থেকে নিয়মিত দরস (ক্লাস) শুরু হবে বলে মাদরাসা কর্তৃপক্ষ জানিয়েছে। ভর্তি সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য সরাসরি মাদরাসা কার্যালয়ে যোগাযোগ করার অনুরোধ করা হলো।

মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ ঢাকা

দক্ষিণখান, উত্তরা, ঢাকা। ভর্তি শুরু কবে থেকে: ৬ শাওয়াল। ভর্তি পরীক্ষা কবে: ৫ শাওয়াল বিভাগসমূহ: হিফজ, নাজের, মাদানি নিসাব ১ম ও ২য় বর্ষ, ১বছর মেয়াদি ফতোয়া বিভাগ।

ভর্তি তথ্য পেতে মোবাইল নম্বর:01727450475

 মিরপুরে মাদরাসা জামালুস সুন্নাহ

রাজধানীর মিরপুর-১২-এর ঈদগাহ মাঠ সংলগ্ন এলাকায় অবস্থিত 'মাদরাসা জামালুস সুন্নাহ' মাদানী নেসাব বিভাগে নতুন ছাত্র ভর্তি শুরু করেছে। মাওলানা আবু তাহের মিসবাহ (দা.বা.)-এর পাঠদান পদ্ধতিতে পরিচালিত এই প্রতিষ্ঠানে মিজান থেকে দাওরা এবং ৫ম থেকে একাদশ শ্রেণি পর্যন্ত পড়ার সুব্যবস্থা রয়েছে। প্রথম বর্ষ থেকেই আরবিতে কথোপকথন বাধ্যতামূলক করাসহ প্রজেক্টরের মাধ্যমে আধুনিক ও দ্বীনি শিক্ষার সমন্বয়ে পাঠদান করা হয়। 

হাফেজদের জন্য নিয়মিত তিলাওয়াত ও শনিবারে বিশেষ সবিনা অনুষ্ঠানের পাশাপাশি স্কুলগামীদের জন্য রয়েছে 'আফটার স্কুল মাকতাব' সুবিধা। আবাসিক, অনাবাসিক ও ডে-কেয়ার ফিচারে দক্ষ উস্তাদগণের তত্ত্বাবধানে এখানে নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিত করা হয়েছে। ভর্তির জন্য সরাসরি যোগাযোগ করুন: ০১৯৬৫-১৬৩৭৭৯ অথবা ০১৮৭৫-০৭৭৯৭৪ নম্বরে।

 জাবালে নূর মাদরাসা গাজীপুর

গাজীপুরের কোনাবাড়ী কেন্দ্রীয় মসজিদ রোডে অবস্থিত 'জাবালে নূর মাদরাসা'য় নতুন শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম ১লা রমজান থেকে শুরু হতে যাচ্ছে। বিশ্বজয়ী হাফেজ ক্বারী শায়খ নাজমুল হাসানের বিশেষ তত্ত্বাবধানে এখানে আন্তর্জাতিক মানের হিফজ সবকী ও হিফজ রিভিশন (শুনানী) বিভাগ পরিচালিত হয়। 

কিতাব বিভাগে মাওলানা আবু তাহের মেসবাহ (দা.বা.)-এর মাদানী নেসাব অনুসরণ করে ১ম থেকে ৩য় বর্ষ পর্যন্ত পাঠদান করা হয়। আদর্শ নূরানী ও নাজেরা বিভাগে তাজবীদের পাশাপাশি বাংলা, অংক ও ইংরেজি (৩য় শ্রেণি) শিক্ষার সুব্যবস্থা রয়েছে। সম্পূর্ণ সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত ও ২৪ ঘণ্টা নিরাপত্তা বেষ্টিত এই প্রতিষ্ঠানে আবাসিক ও অনাবাসিক ছাত্র ভর্তি নেওয়া হচ্ছে। মুহতামিম হাফেজ মাওলানা জাকির হোসাইন সাভারীর পরিচালনায় ভর্তি সংক্রান্ত তথ্যের জন্য যোগাযোগ করুন: ০১৯০৯-৭৮৩৫২২ অথবা ০১৯২৪-৭৮০৬৫২ নম্বরে।

 জামিযা ইসলামিয়া দারুল উলুম রূপগঞ্জ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ মুড়াপাড়ায় অবস্থিত 'জামিযা ইসলামিয়া দারুল উলুম রূপগঞ্জ'-এ ১৪৪৭-৪৮ হিজরি শিক্ষাবর্ষের নতুন ছাত্র ভর্তি ৬ শাওয়াল বাদ জোহর থেকে ৯ শাওয়াল পর্যন্ত চলবে। 

ইফতা, দাওয়াহ, তাকমীল ও হিফজসহ বিভিন্ন জামাতে ভর্তির জন্য কিতাব ভিত্তিক পরীক্ষা ও হাতের লেখা যাচাইয়ের মাধ্যমে মেধাবী ছাত্র নির্বাচন করা হবে। ভর্তির সময় মোট ৩,৪০০ টাকা ফি প্রদান করতে হবে এবং প্রয়োজনীয় নথিপত্র হিসেবে এনআইডি বা জন্ম নিবন্ধনের ফটোকপি ও পাসপোর্ট সাইজের ছবি জমা দিতে হবে। ৩০ মার্চ ছাত্রদের উপস্থিতি ও সিট বণ্টনের মাধ্যমে কার্যক্রম শুরু হয়ে ৪ এপ্রিল থেকে নিয়মিত দরস (ক্লাস) ও হাজিরা শুরু হবে। মেধাবী ও অসচ্ছল ছাত্রদের জন্য বিশেষ ছাড় এবং ফ্রি খানার কোটা সাপেক্ষে ভর্তির সুযোগ রয়েছে। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন: ০১৯৮৫-২৯৯৯০৯ অথবা ০১৮১৮-৯৬৩১৭৭ নম্বরে।

 আল-জামিযাতুল ইসলামিয়া বায়তুস সালাম মাদরাসা মিরপুর পল্লবী

ঢাকার মিরপুর পল্লবীতে অবস্থিত 'আল-জামিযাতুল ইসলামিয়া বায়তুস সালাম মাদরাসা'য় আগামী ২৭ মার্চ থেকে ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত নতুন ও পুরাতন ছাত্রদের ভর্তি কার্যক্রম চলবে। এখানে ইফতা, কিতাব বিভাগ (দাওরায়ে হাদীস থেকে খুসুসী), হিফজ ও নূরানী মক্তব বিভাগে সীমিত আসনে ভর্তির সুযোগ রয়েছে। 

ভর্তির জন্য ৪,০০০ টাকা ফিসহ শিক্ষার্থীর জন্ম সনদ বা জাতীয় পরিচয়পত্র এবং দুই কপি পাসপোর্ট সাইজের ছবি জমা দেওয়া আবশ্যক। ৩১ মার্চ রাতে সিট বণ্টন এবং ১ এপ্রিল কিতাব বণ্টনের পর ২ এপ্রিল থেকে মাদরাসার সবক বা নিয়মিত ক্লাস শুরু হবে। লিল্লাহ বোর্ডিংয়ের সাহায্যপ্রাপ্ত ছাত্রদের জন্য খোরাকী বাবদ বিশেষ আংশিক ছাড়ের ব্যবস্থা রেখেছে মাদরাসা কর্তৃপক্ষ। ভর্তির বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন প্রতিষ্ঠানের শিক্ষা সচিবের সাথে: ০১৭৬৫-২৯০৭৩২ অথবা ০১৯০১-৩৭৯২২০ নম্বরে।

মাদীনাতুল উলূম কুমিল্লা আশ্রাফপুর নোয়াগাঁও

 কুমিল্লার দক্ষিণ আশ্রাফপুর (নোয়াগাঁও) ইপিজেড রোডে অবস্থিত 'মাদীনাতুল উলূম মাদরাসা' এবং 'হালিমা সা'দীয়া রা. মহিলা মাদরাসা'য় নতুন শিক্ষাবর্ষে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। প্রতিষ্ঠান দুটিতে ইলমুল কিরাত (নূরানী: ১ম-৩য় শ্রেণি পর্যন্ত), নাজেরা ও হিফজুল কুরআন বিভাগে ছাত্র-ছাত্রী ভর্তির সুযোগ রয়েছে। অভিভাবকদের সুবিধার কথা মাথায় রেখে এখানে আবাসিক, অনাবাসিক এবং ডে-কেয়ার শাখার সুব্যবস্থা রাখা হয়েছে। অত্যন্ত মনোরম ও দ্বীনি পরিবেশে অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকাদের তত্ত্বাবধানে এখানে মানসম্মত পাঠদান নিশ্চিত করা হয়। শিশুদের জন্য দ্বীনি শিক্ষার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে এটি এলাকায় পরিচিত। ভর্তির বিস্তারিত তথ্যের জন্য আজই যোগাযোগ করুন: ০১৯১৭-৬০৬০৪৪ অথবা ০১৮৩৯-২১৪৭২৬ নম্বরে।

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ