শনিবার, ১১ জুলাই ২০২৬ ।। ২৭ আষাঢ় ১৪৩৩ ।। ২৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্গত এলাকায় বিদ্যুৎ সচল রাখতে প্রতিমন্ত্রীর বিশেষ নির্দেশনা  ইসলামিক স্টাডিজে গবেষণা পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত খেলাফত মজলিস ঢাকা পূর্ব জোনের ষান্মাসিক জোনাল বৈঠক অনুষ্ঠিত দ্বিতীয় দফায় শাহজালাল (রহ.) মাজারে টাকা মিলল ৪৭ লাখের বেশি ধর্মমন্ত্রীর তহবিল থেকে মুরাদনগরে ১০ লাখ টাকার অনুদান বিতরণ বন্যা পরিস্থিতি মোকাবেলায় স্বাস্থ্য অধিদফতরের জরুরি নির্দেশনা বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানো ঈমানি ও মানবিক দায়িত্ব: আমিরে মজলিস শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মবহির্ভূত কার্যক্রম বরদাশত করা হবে না: শিক্ষামন্ত্রী বন্যার্তদের পাশে দাঁড়াতে খেলাফত আন্দোলনের আহ্বান গণমাধ্যম ব্যক্তিত্বদের নিয়ে আস-সুন্নাহ ফাউন্ডেশনের ‘মিডিয়া কানেক্ট সামিট’

​বেফাকে ফযীলতে মাদরাসা বাইতুল উলুম ঢালকানগরের ঈর্ষণীয় ফলাফল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের (বেফাক) ৪৯তম কেন্দ্রীয় পরীক্ষায় উচ্চতর স্তর তথা ফযীলত মারহালায় ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে রাজধানীর অন্যতম শীর্ষ দ্বীনি বিদ্যাপীঠ মাদরাসা বাইতুল উলুম ঢালকানগর। বুধবার (১৮ মার্চ) প্রকাশিত ফলাফলে দেখা যায়, মেধাতালিকার শীর্ষ দশে জায়গা করে নিয়েছেন প্রতিষ্ঠানটির কৃতি ছাত্ররা।

প্রকাশিত ফলাফলের পরিসংখ্যান অনুযায়ী, ফযীলত মারহালায় মাদরাসা বাইতুল উলুম ঢালকানগরের শিক্ষার্থীরা মেধাতালিকায় ৪র্থ এবং ৯ম স্থান অর্জন করার গৌরব অর্জন করেছেন। এই জামাত থেকে সর্বমোট ৫ জন কৃতি শিক্ষার্থী  মেধাতালিকায় নিজেদের নাম লেখাতে সক্ষম হয়েছেন।

মাদরাসার এই অসামান্য সাফল্যে শিক্ষক, অভিভাবক ও স্থানীয়দের মাঝে আনন্দের জোয়ার বইছে। 

প্রতিষ্ঠানটির মুহতামিম ও ঢালকানগরের পীর সাহেব মুফতি জাফর আহমদ অভিব্যক্তি প্রকাশ করতে গিয়ে বলেন, ছাত্রদের সুবিন্যস্ত তালীম-তারবিয়াতের পাশাপাশি হাতের লেখা সুন্দর করা এবং নিবিড় তদারকির কারণে প্রতি বছরই ঢালকানগর মাদরাসা এমন ঈর্ষণীয় ফলাফল উপহার দিয়ে আসছে।

​তিনি এই সাফল্যের জন্য মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছেন এবং ছাত্রদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ