মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬ ।। ১০ ভাদ্র ১৪৩৩ ।। ১২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সিলেটে হাম উপসর্গে এক শিশুর মৃত্যু বরুড়ায় আহলে সুন্নাত ওয়াল জামাত পরিষদের উদ্যোগে সিরাত সম্মেলন ২৭ আগস্ট কলকাতায় আরও ২০০ হোটেল বন্ধের নোটিশ রুহামা ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় সীরাত কনফারেন্স আগামীকাল ‘সিরাতুন্নবীর আলোকে দেশ পরিচালনা করলেই জুলাইয়ের প্রত্যাশা পূরণ হবে’ সামাজিক মাধ্যমে অপপ্রচার ঠেকাতে কঠোর মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ‘মহানবীর (সা.) আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ-রাষ্ট্র গড়ে তোলার অঙ্গীকার করি’ বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স আগমী শনিবার ‘পরিচ্ছন্নতায় গাফিলতি হলে কঠোর ব্যবস্থা, কোনো অজুহাত চলবে না’  ২১০ মাদরাসা পরিচালককে নিয়ে আস-সুন্নাহর প্রশিক্ষণ সম্পন্ন

​বেফাকে সানাবিয়ায় মেধাতালিকায় মাদরাসা বাইতুল উলুম ঢালকানগরের ৯ শিক্ষার্থী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

​কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের (বেফাক) ৪৯তম কেন্দ্রীয় পরীক্ষায় সানাবিয়া মারহালায় এক অনন্য ও ঈর্ষণীয় রেকর্ড সৃষ্টি করেছে রাজধানীর প্রখ্যাত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান মাদরাসা বাইতুল উলুম ঢালকানগর। প্রকাশিত ফলাফলে দেখা যায়, এই জামাতের সকল পরীক্ষার্থী সর্বোচ্চ গ্রেড পাওয়ার পাশাপাশি জাতীয় মেধাতালিকায়ও নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন।

প্রকাশিত ফলাফলের তথ্য অনুযায়ী, সানাবিয়া মারহালায় মাদরাসা বাইতুল উলুম ঢালকানগর থেকে অংশগ্রহণকারী শতভাগ শিক্ষার্থী 'মুমতায' (স্টার মার্ক) অর্জন করে উত্তীর্ণ হওয়ার  গৌরব অর্জন করেছেন। বিশেষ উল্লেখযোগ্য যে, এই জামাত থেকে ৯ জন কৃতি শিক্ষার্থী  মেধাতালিকায় স্থান লাভ করেছেন।

মাদরাসার এই অসামান্য সাফল্যে শিক্ষক, অভিভাবক ও স্থানীয়দের মাঝে আনন্দের জোয়ার বইছে। 

প্রতিষ্ঠানটির মুহতামিম ও ঢালকানগরের পীর সাহেব মুফতি জাফর আহমদ অভিব্যক্তি প্রকাশ করতে গিয়ে বলেন, ছাত্রদের সুবিন্যস্ত তালীম-তারবিয়াতের পাশাপাশি হাতের লেখা সুন্দর করা এবং নিবিড় তদারকির কারণে প্রতি বছরই ঢালকানগর মাদরাসা এমন ঈর্ষণীয় ফলাফল উপহার দিয়ে আসছে।

​তিনি এই সাফল্যের জন্য মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছেন এবং ছাত্রদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ