বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের (বেফাক) ৪৯তম কেন্দ্রীয় পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করেছে রাজধানীর পশ্চিম রামপুরার স্বনামধন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া কাসেম নানুতবী ঢাকা। বুধবার (১৮ মার্চ) প্রকাশিত ফলাফলে প্রতিষ্ঠানটি থেকে বিভিন্ন মারহালায় মোট ৮ জন শিক্ষার্থী জাতীয় মেধা তালিকায় স্থান করে নিয়েছেন।
প্রকাশিত ফলাফল অনুযায়ী, জামিয়া কাসেম নানুতবী ঢাকা থেকে মেধা তালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের সানাবিয়া উলয়া থেকে ১ জন, সানাবিয়া থেকে ৪ জন এবং ইবতিদাইয়্যা থেকে ৩ জন।
প্রতিষ্ঠানের জিম্মাদার ও শিক্ষকমণ্ডলী এই সাফল্যের জন্য মহান আল্লাহর শুকরিয়া আদায় করেছেন এবং শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।