শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
এই সরকার হজের বিমান ভাড়া কমিয়েছে: ধর্মমন্ত্রী পাকিস্তানে মাওলানা ফজলুর রহমানের সঙ্গে কী হচ্ছে? নেত্রকোনায় ছয় দিনের ইসলামি বইমেলা শুরু ৭ ডিসেম্বর বাংলাদেশ দখলের হুমকি পাগলের প্রলাপ: গাজী আতাউর রহমান সড়ক দুর্ঘটনায় নারায়ণগঞ্জ বাস টার্মিনাল মসজিদের ইমাম নিহত বাদ জুমা শুরু হচ্ছে চরমোনাইয়ের ঐতিহাসিক বার্ষিক মাহফিল সনদের স্বীকৃতি ইস্যুতে প্রয়োজনে আদালতে যাওয়ার পরামর্শ মাওলানা হানিফ জালন্ধরীর নবীদের উত্তরাধিকার হিসেবে আলেমদের দায়িত্ব আরও বিস্তৃত: দেওবন্দের মুহতামিম ‘ফ্যাসিবাদী নাশকতা ও ষড়যন্ত্র রুখতে জাতীয় ঐক্যের বিকল্প নেই’ বাংলাদেশ দখলে বিজেপি নেতাদের বক্তব্যের কড়া নিন্দা জমিয়তের

​বেফাকে মুতাওয়াসসিতায় সেরা দশে মাদরাসা বাইতুল উলুম ঢালকানগরের ৭ শিক্ষার্থী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের (বেফাক) ৪৯তম কেন্দ্রীয় পরীক্ষায় মুতাওয়াসসিতা মারহালায় ঈর্ষণীয় ফলাফল করেছে রাজধানীর প্রখ্যাত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান মাদরাসা বাইতুল উলুম ঢালকানগর। প্রকাশিত ফলাফলে দেখা যায়, এই জামাতের সকল পরীক্ষার্থী মেধাতালিকায় স্থান পাওয়ার পাশাপাশি শীর্ষ দশের অধিকাংশ স্থানই দখল করে নিয়েছে।

​প্রকাশিত ফলাফলের পরিসংখ্যান অনুযায়ী, মুতাওয়াসসিতা মারহালায় মাদরাসা বাইতুল উলুম ঢালকানগর থেকে অংশগ্রহণকারী শতভাগ শিক্ষার্থী জাতীয় মেধাতালিকায় স্থান লাভ করার এক বিরল গৌরব অর্জন করেছে। বিশেষ উল্লেখযোগ্য যে, জাতীয় মেধাতালিকার সেরা দশের মধ্যেই এই মাদরাসার ৭ জন কৃতি শিক্ষার্থী জায়গা করে নিয়েছেন।

মাদরাসার এই অসামান্য সাফল্যে শিক্ষক, অভিভাবক ও স্থানীয়দের মাঝে আনন্দের জোয়ার বইছে। 

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ