শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
এই সরকার হজের বিমান ভাড়া কমিয়েছে: ধর্মমন্ত্রী পাকিস্তানে মাওলানা ফজলুর রহমানের সঙ্গে কী হচ্ছে? নেত্রকোনায় ছয় দিনের ইসলামি বইমেলা শুরু ৭ ডিসেম্বর বাংলাদেশ দখলের হুমকি পাগলের প্রলাপ: গাজী আতাউর রহমান সড়ক দুর্ঘটনায় নারায়ণগঞ্জ বাস টার্মিনাল মসজিদের ইমাম নিহত বাদ জুমা শুরু হচ্ছে চরমোনাইয়ের ঐতিহাসিক বার্ষিক মাহফিল সনদের স্বীকৃতি ইস্যুতে প্রয়োজনে আদালতে যাওয়ার পরামর্শ মাওলানা হানিফ জালন্ধরীর নবীদের উত্তরাধিকার হিসেবে আলেমদের দায়িত্ব আরও বিস্তৃত: দেওবন্দের মুহতামিম ‘ফ্যাসিবাদী নাশকতা ও ষড়যন্ত্র রুখতে জাতীয় ঐক্যের বিকল্প নেই’ বাংলাদেশ দখলে বিজেপি নেতাদের বক্তব্যের কড়া নিন্দা জমিয়তের

১০ম কেন্দ্রীয় পরীক্ষায় আল জামিয়াতুল ইসলামিয়া ইদারাতুল উলুমের অভাবনীয় সাফল্য

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জাতীয় দ্বীনি মাদরাসা শিক্ষাবোর্ড বাংলাদেশ-এর ১০ম কেন্দ্রীয় পরীক্ষায় আল জামিয়াতুল ইসলামিয়া ইদারাতুল উলুম ঢাকা-এর শিক্ষার্থীরা অভাবনীয় সাফল্য অর্জন করেছেন। ১২১ জন পরীক্ষার্থীর মাঝে সম্মিলিত মেধা তালিকায় স্থান লাভ করেছেন ২৩ জন। এছাড়াও মোট পরীক্ষার্থীর মাঝে ৪৮ জন 'মুমতায' (A+) বিভাগে উত্তীর্ণ হয়েছে। গড় পাসের হার ৯৩.০৪%। মুতাওয়াসসিতাহ, ইবতেদায়িয়্যাহ, হিফজ এবং নাজেরা বিভাগে পাসের হার শতভাগ (১০০%)।

সম্মিলিত মেধা তালিকায় স্থান অর্জনকারীরা হলেন:  
ইফতা বিভাগ: মো: হুজাইফা (১ম স্থান), খাইরুদ্দীন (৩য় ক), হুসাইন (৩য় খ) এবং ফজলে রাব্বী (৩য় গ)।
ফজিলত বিভাগ: ওমায়ের হোসেন (১ম স্থান), তাকিউদ্দিন ইউসুফ (২য় স্থান) এবং জাহিদুল ইসলাম (৪র্থ স্থান) আতিকুল ইসলাম (৭ম স্থান) আব্দুল ওয়াজেদ মাহিম  (৯ম স্থান) যোবায়ের হোসেন (১০ম স্থান) জুনায়েদ মিয়া (১২তম স্থান) হাসান মাহমুদ ১৪তম স্থান) সাব্বির হোসেন (১৬তম স্থান) হামদুল্লাহ রাইয়ান (২০তম স্থান) 
সানাবিয়া উলিয়া: আসজাদুর রহমান (৪র্থ স্থান)
মুতাওয়াসসিতাহ: খালিদ সাইফুল্লাহ (১ম স্থান)।
ইবতেদায়িয়্যাহ: সাকিবুল হাসান (১ম স্থান) এবং আদিম হাসান (৬ষ্ঠ স্থান)। 

হিফজ ও নাজেরা: মাহমুদ আব্দুল্লাহ তাকী (হিফজুল কুরআন ৩০পারা - ৬ষ্ঠ স্থান) জাবের আব্দুল্লাহ (হিফজুল কুরআন ১০-২০ পারা - ১০ম স্থান) আব্দুল্লাহ আবিদ (হিফজুল কুরআন ১০-২০ পারা - ১৫ম স্থান) মাহমুদুল হাসান (নাজেরা - ৭ম স্থান) আফফান (নাজেরা - ১০ম স্থান)

এই গৌরবময় অর্জনের জন্য মাদরাসা কর্তৃপক্ষ মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন এবং সকল ছাত্র, শিক্ষক এবং অভিভাবকদের আন্তরিক মোবারকবাদ জানান।

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ