শনিবার, ১১ জুলাই ২০২৬ ।। ২৭ আষাঢ় ১৪৩৩ ।। ২৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘জেলা হাসপাতালগুলোকে জনবান্ধব সেবাকেন্দ্র বানাতে গুরুত্ব দিচ্ছে সরকার’ ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত ৫ বন্যা দুর্গত এলাকায় বিদ্যুৎ সচল রাখতে প্রতিমন্ত্রীর বিশেষ নির্দেশনা  ইসলামিক স্টাডিজে গবেষণা পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত খেলাফত মজলিস ঢাকা পূর্ব জোনের ষান্মাসিক জোনাল বৈঠক অনুষ্ঠিত দ্বিতীয় দফায় শাহজালাল (রহ.) মাজারে টাকা মিলল ৪৭ লাখের বেশি ধর্মমন্ত্রীর তহবিল থেকে মুরাদনগরে ১০ লাখ টাকার অনুদান বিতরণ বন্যা পরিস্থিতি মোকাবেলায় স্বাস্থ্য অধিদফতরের জরুরি নির্দেশনা বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানো ঈমানি ও মানবিক দায়িত্ব: আমিরে মজলিস শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মবহির্ভূত কার্যক্রম বরদাশত করা হবে না: শিক্ষামন্ত্রী

দেশব্যাপী দ্বিতীয় দিলুরোড মাদরাসা, রাজধানীতে শীর্ষে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজধানীর প্রাণকেন্দ্র নিউ ইস্কাটনে অবস্থিত জামিয়া ইসলামিয়া দারুল উলূম [দিলুরোড মাদরাসা] এবারও ঈর্ষণীয় কৃতিত্বের স্বাক্ষর রেখেছে। বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের চলতি বছরের কেন্দ্রীয় পরীক্ষার প্রকাশিত ফলাফলে প্রতিষ্ঠানটি সম্মিলিত মেধা তালিকায় ১৯১টি মেধাস্থান অর্জন করে সারাদেশে দ্বিতীয় স্থান অধিকার করেছে। একইসঙ্গে ঢাকার মধ্যে বরাবরের মতো এবারও প্রথম স্থান লাভ করে মাদরাসাটি তার শ্রেষ্ঠত্বের ধারাবাহিকতা অটুট রেখেছে।

শ্রেণিভিত্তিক ফলাফলেও সাফল্যের এই ধারাবাহিকতা প্রতিফলিত হয়েছে। হিফজ বিভাগে প্রথম স্থান অর্জন, তাইসির জামাতে তৃতীয় স্থান অধিকার এবং শীর্ষ দশের মধ্যে বহু শিক্ষার্থীর মেধাস্থান লাভ—সব মিলিয়ে এবারের ফলাফলে মাদরাসাটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।

এই অসামান্য সাফল্যে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে আনন্দের জোয়ার বইছে। প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মুহতামিম ও শায়খুল হাদিস এবং হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহ-অর্থ সম্পাদক মুফতি সালাহ উদ্দীন কৃতজ্ঞচিত্তে জানান, মহান আল্লাহ তাআলার অশেষ অনুগ্রহ, শিক্ষার্থীদের নিরলস সাধনা, শিক্ষকদের আন্তরিক ও নিবেদিত প্রচেষ্টা এবং অভিভাবকদের সার্বিক সহযোগিতার সমন্বয়েই এ অভাবনীয় ফলাফল অর্জন সম্ভব হয়েছে।

শিক্ষার্থীরাও তাদের অনুভূতিতে জানায়, নিয়মিত পাঠদান, সুশৃঙ্খল শিক্ষাব্যবস্থা এবং বিশেষ প্রস্তুতি কার্যক্রম তাদের এই সাফল্যের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তারা ভবিষ্যতেও এই সাফল্যের ধারা অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে।

অভিভাবকগণ প্রতিষ্ঠানের এমন গৌরবময় অর্জনে সন্তোষ প্রকাশ করেছেন। তারা আশা ব্যক্ত করেন, ভবিষ্যতেও দিলুরোড মাদ্রাসা দেশের শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে তার মর্যাদাপূর্ণ অবস্থান অক্ষুণ্ণ রাখবে।

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ