শনিবার, ১১ জুলাই ২০২৬ ।। ২৭ আষাঢ় ১৪৩৩ ।। ২৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘জেলা হাসপাতালগুলোকে জনবান্ধব সেবাকেন্দ্র বানাতে গুরুত্ব দিচ্ছে সরকার’ ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত ৫ বন্যা দুর্গত এলাকায় বিদ্যুৎ সচল রাখতে প্রতিমন্ত্রীর বিশেষ নির্দেশনা  ইসলামিক স্টাডিজে গবেষণা পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত খেলাফত মজলিস ঢাকা পূর্ব জোনের ষান্মাসিক জোনাল বৈঠক অনুষ্ঠিত দ্বিতীয় দফায় শাহজালাল (রহ.) মাজারে টাকা মিলল ৪৭ লাখের বেশি ধর্মমন্ত্রীর তহবিল থেকে মুরাদনগরে ১০ লাখ টাকার অনুদান বিতরণ বন্যা পরিস্থিতি মোকাবেলায় স্বাস্থ্য অধিদফতরের জরুরি নির্দেশনা বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানো ঈমানি ও মানবিক দায়িত্ব: আমিরে মজলিস শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মবহির্ভূত কার্যক্রম বরদাশত করা হবে না: শিক্ষামন্ত্রী

এবার জানা গেল দাওরায়ে হাদিসের পরীক্ষার ফলাফল ঘোষণার তারিখ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

কওমি মাদরাসা শিক্ষার্থীদের বহুল প্রতীক্ষিত বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের পরীক্ষার ফলাফল ঘোষণার পর এবার জানা গেল দাওরায়ে হাদিসের পরীক্ষার ফলাফল ঘোষণার তারিখ। এই পরীক্ষার আয়োজক আল-হাইআতুল উলয়া লিল-জামিআতিল কওমিয়া বাংলাদেশ ফলাফল ঘোষণার তারিখ জানিয়েছে।

বুধবার (১৮ মার্চ) আল-হাইআতুল উলয়ার অফিস ব্যবস্থাপক মু. অছিউর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৪৪৭ হিজরির দাওরায়ে হাদিস পরীক্ষার ফলাফল আগামী ২৪ মার্চ দুপুর ২টার পর প্রকাশিত হবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফলাফল প্রকাশ উপলক্ষে আয়োজিত স্থায়ী কমিটির সভায় আল-হাইআতুল উলয়া লিল-জামিআতিল কওমিয়া বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসান ফলাফল ঘোষণা করবেন। সভায় পরীক্ষা মনিটরিং সেলের সদস্যবৃন্দ, পরীক্ষা উপকমিটির সদস্যবৃন্দ এবং নিরীক্ষকবৃন্দ উপস্থিত থাকবেন।

ফলাফল প্রকাশের পর নিচের লিংকে প্রবেশ করে ব্যক্তিগত ও মাদরাসার ফলাফল দেখা যাবে:

https://hems.alhaiatululya.org

https://hems.alhaiatululya.org/exam-result

সকল মাদরাসার অ্যাডমিন HEMS সফটওয়্যারের নিজ নিজ আইডিতে প্রবেশ করে স্ব স্ব মাদরাসার ফলাফল প্রিন্ট করতে পারবেন।

বোর্ড অ্যাডমিনগণও নিজ নিজ আইডিতে প্রবেশ করে স্ব স্ব অধিভুক্ত সকল মাদরাসার ফলাফল দেখতে ও প্রিন্ট করতে পারবেন।

প্রসঙ্গত, গত ২৭ জানুয়ারি সারাদেশে একযোগে দাওরায়ে হাদিস পরীক্ষা শুরু হয়ে চলে ১০ দিন। এবার ২৫৯টি কেন্দ্রে সর্বমোট ২৩ হাজার ৮৮১ জন এই পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে ছাত্রের সংখ্যা ১৫ হাজার ২৬৮ এবং ছাত্রী সংখ্যা ৮ হাজার ৬১৩ জন।

আইএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ