শনিবার, ১১ জুলাই ২০২৬ ।। ২৭ আষাঢ় ১৪৩৩ ।। ২৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘জেলা হাসপাতালগুলোকে জনবান্ধব সেবাকেন্দ্র বানাতে গুরুত্ব দিচ্ছে সরকার’ ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত ৫ বন্যা দুর্গত এলাকায় বিদ্যুৎ সচল রাখতে প্রতিমন্ত্রীর বিশেষ নির্দেশনা  ইসলামিক স্টাডিজে গবেষণা পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত খেলাফত মজলিস ঢাকা পূর্ব জোনের ষান্মাসিক জোনাল বৈঠক অনুষ্ঠিত দ্বিতীয় দফায় শাহজালাল (রহ.) মাজারে টাকা মিলল ৪৭ লাখের বেশি ধর্মমন্ত্রীর তহবিল থেকে মুরাদনগরে ১০ লাখ টাকার অনুদান বিতরণ বন্যা পরিস্থিতি মোকাবেলায় স্বাস্থ্য অধিদফতরের জরুরি নির্দেশনা বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানো ঈমানি ও মানবিক দায়িত্ব: আমিরে মজলিস শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মবহির্ভূত কার্যক্রম বরদাশত করা হবে না: শিক্ষামন্ত্রী

অবশেষে জানা গেল বেফাক পরীক্ষার ফলাফল ঘোষণার তারিখ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের ৪৯তম পরীক্ষার ফলাফল কবে ঘোষণা হবে এটা নিয়ে কৌতূহলের শেষ নেই সংশ্লিষ্টদের। অবশেষে পরীক্ষার ফলাফল ঘোষণার তারিখ জানালো বেফাক কর্তৃপক্ষ। 

রোববার (১৫ মার্চ) বেফাকের প্রধান পরিচালক মাওলানা উবায়দুর রহমান খান নদভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে পরীক্ষার ফলাফল ঘোষণার তারিখ জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৮ রমজান ১৪৪৭ হিজরি মোতাবেক ১৮ মার্চ ২০২৬ বুধবার বেলা ১১টায় বেফাকের ওয়েবসাইটে (www.wifaqresult.com) ফলাফল প্রকাশিত হবে। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এদারা, বি, দ্বীনি ও ইভোলার বেফাকভুক্ত মাদরাসাসমূহ তাদের মাদরাসাওয়ারি ৪৯তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল  দেখতে ইলহাকের পরে স্পেশ দিয়ে বিজয় কিবোর্ডে এদারা, বি, দ্বীনি ও ইভোলা লিখতে হবে। 

বেফাকের ৪৯তম কেন্দ্রীয় পরীক্ষা গত ১৭ জানুয়ারি শুরু হয়ে চলে ২৪ জানুয়ারি পর্যন্ত। এই পরীক্ষা সারাদেশের ২৪০৭টি মারকাজে হিফজ-কিরাআতসহ ৭টি মারহালায় তিন লাখ ৭৩ হাজার ২০৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। তাদের মধ্যে ছাত্র এক লাখ ৫০ হাজার এবং ছাত্রী দুই লাখ ২৩ হাজার ২০৩ জন।

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ