শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
এই সরকার হজের বিমান ভাড়া কমিয়েছে: ধর্মমন্ত্রী পাকিস্তানে মাওলানা ফজলুর রহমানের সঙ্গে কী হচ্ছে? নেত্রকোনায় ছয় দিনের ইসলামি বইমেলা শুরু ৭ ডিসেম্বর বাংলাদেশ দখলের হুমকি পাগলের প্রলাপ: গাজী আতাউর রহমান সড়ক দুর্ঘটনায় নারায়ণগঞ্জ বাস টার্মিনাল মসজিদের ইমাম নিহত বাদ জুমা শুরু হচ্ছে চরমোনাইয়ের ঐতিহাসিক বার্ষিক মাহফিল সনদের স্বীকৃতি ইস্যুতে প্রয়োজনে আদালতে যাওয়ার পরামর্শ মাওলানা হানিফ জালন্ধরীর নবীদের উত্তরাধিকার হিসেবে আলেমদের দায়িত্ব আরও বিস্তৃত: দেওবন্দের মুহতামিম ‘ফ্যাসিবাদী নাশকতা ও ষড়যন্ত্র রুখতে জাতীয় ঐক্যের বিকল্প নেই’ বাংলাদেশ দখলে বিজেপি নেতাদের বক্তব্যের কড়া নিন্দা জমিয়তের

শিক্ষাপ্রতিষ্ঠানে কোয়ান্টাম ফাউন্ডেশনের প্রশিক্ষণের সিদ্ধান্ত স্থগিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

কোয়ান্টাম ফাউন্ডেশনের প্রস্তুতকৃত ম্যানুয়ালের ভিত্তিতে দেশের সব মাধ্যমিক স্কুল ও কলেজে‘বৈজ্ঞানিক লাইফস্টাইল ডেভেলপমেন্ট এবং মানসিক স্বাস্থ্যসেবা কার্যক্রম’ চালুর বিষয়ে সরকারের পূর্বের সিদ্ধান্ত আপাতত স্থগিত করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি) জানিয়েছে, বেসরকারি সংস্থা কোয়ান্টাম ফাউন্ডেশনের প্রস্তুত করা ম্যানুয়ালের ভিত্তিতে এই কার্যক্রম বাস্তবায়নের জন্য জারি করা নির্দেশ আপাতত কার্যকর থাকছে না।

শনিবার (১৪ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ শাখা থেকে এ তথ্য জানানো হয়। এ বিষয়ে মাউশির পরিচালক (মাধ্যমিক) অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল গত ১১ মার্চ একটি চিঠিতে স্বাক্ষর করেন।

চিঠিতে বলা হয়েছে, চলতি মাসের ৫ তারিখে জারি করা স্মারকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানে পর্যায়ক্রমে ‘বৈজ্ঞানিক লাইফস্টাইল ডেভেলপমেন্ট এবং মানসিক স্বাস্থ্যসেবা কার্যক্রম’ বাস্তবায়নের যে নির্দেশ দেওয়া হয়েছিল, তা আপাতত স্থগিত করা হলো।

এর আগে ৮ মার্চ জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে কোয়ান্টাম ফাউন্ডেশনের প্রস্তুতকৃত ম্যানুয়ালের ভিত্তিতে দেশের সব মাধ্যমিক স্কুল ও কলেজে এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এ লক্ষ্যে উভয় প্রতিষ্ঠানের মধ্যে স্বাক্ষরিত একটি সমঝোতা স্মারকের আওতায় সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে এক দিনের প্রশিক্ষণের আয়োজন করার কথা বলা হয়। শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা কোয়ান্টাম ফাউন্ডেশনের নির্ধারিত প্রশিক্ষকদের সঙ্গে আলোচনা করে সুবিধাজনক সময়ে প্রশিক্ষণের ব্যবস্থা করবেন বলেও নির্দেশনায় উল্লেখ ছিল।

নির্দেশনায় আরও বলা হয়েছিল, প্রশিক্ষণের সুফল দীর্ঘমেয়াদে ধরে রাখতে প্রতিটি প্রতিষ্ঠানে একটি ‘মনিটরিং পুল’ গঠন করতে হবে। এই পুলের সদস্যরা প্রশিক্ষণের পর শিক্ষার্থীদের দৈনিক অনুশীলন নিয়মিত তদারকি করবেন। তবে ম্যানুয়ালের বাইরে অন্য কোনো বিষয়ে কার্যক্রম সম্প্রসারণ করা যাবে না বলেও সতর্ক করা হয়েছিল।

এছাড়া প্রতি বছর নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের জন্য পুনরায় এই প্রশিক্ষণের ব্যবস্থা রাখার নির্দেশ দেওয়া হয়। কর্মসূচি বাস্তবায়নে স্থানীয় শিক্ষা কর্মকর্তা এবং বাংলাদেশ স্কাউটসের সহায়তা নেওয়ার কথাও বলা হয়েছিল। স্কুল পর্যায়ে স্কাউট এবং কলেজ পর্যায়ে রোভার স্কাউট সদস্যরা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করবেন বলে নির্দেশনায় উল্লেখ ছিল। প্রয়োজনে শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদেরও অসংক্রামক রোগ প্রতিরোধ ও মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতন করতে এই প্রশিক্ষণের আওতায় আনার সুযোগ রাখা হয়েছিল।

তবে উদ্যোগটি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা ও সমালোচনা শুরু হওয়ায় শেষ পর্যন্ত মাউশি আগের নির্দেশটি স্থগিত করার সিদ্ধান্ত নেয়।

আইএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ